রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৩ মার্চ ২০২৬ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মধ্যপ্রাচ্য উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি ইসরাইল চলমান সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি খুলে না দিলে ইরান-এর জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে ইসরাইল জানিয়েছে, চলমান সংঘাত আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকতে পারে।
বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রিনিচ মান সময় অনুযায়ী রোববার রাত ১০টায় বাজার খোলার পরই তেলের দামে ঊর্ধ্বগতি দেখা যায়। মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর মে মাসের ডেলিভারি মূল্য প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করে, যদিও পরে কিছুটা কমে আসে।
একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুডের মে মাসের ডেলিভারি মূল্য বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৪৪ ডলারে পৌঁছায়। তবে লেনদেন শুরুর প্রায় ৪৫ মিনিট পর তা কমে প্রায় ১১১ ডলারের কাছাকাছি স্থির হয়।
এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি সংঘাত শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুডের দাম ছিল যথাক্রমে ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে নতুন চাপ তৈরি করছে। পরিস্থিতি আরও অবনতি হলে তেলের দামে বড় ধরনের ওঠানামার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়ার দৌলতপুরে নছিমন উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুরে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ফারাজ ও আফিফার বিয়ে: গুলশানের নৈশ ভোজে রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতি

জনকল্যাণ, উন্নয়ন ও আস্থার প্রতিশ্রুতি নিয়ে সোহেল রানার নববর্ষ শুভেচ্ছা

ঠাকুরগাাঁও- ২ আসনে নব নির্বাচিত সংসদ সদস্যকে আওয়ামী লীগের সংবর্ধনা

একুশে পদক পাচ্ছেন চবি অধ্যাপক জিনবোধি ভিক্ষু 

রাজশাহী দুর্গাপুরে অদৃশ্য কারণে পুকুরের মাছ মরে শেষ 

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে ৭৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ৬

দুর্গাপুরে থানার সামনে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial