রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সাংবাদিক নির্যাতনের অভিযোগে সমালোচিত কর্মকর্তার পদোন্নতি, ক্ষোভ বিএমএসএফের

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ

কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে সাংবাদিক নির্যাতনের অভিযোগে সমালোচিত কর্মকর্তা ফয়সল আহমেদ নূরকে পদোন্নতি দিয়ে সিলেট বিভাগে বদলির প্রজ্ঞাপন জারির ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানা যায়, তিনি কুমিল্লার চান্দিনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। গত ২ এপ্রিল জারিকৃত প্রজ্ঞাপনে তাকে সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি দিয়ে সিলেটে পদায়ন করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন বলেন, একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কোনো দৃশ্যমান তদন্ত বা জবাবদিহিতা ছাড়াই তাকে পদোন্নতি প্রদান কার্যত অপরাধকে উৎসাহিত করার শামিল।
তারা আরও বলেন, এটি শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, রাষ্ট্রের ন্যায়বিচার ও সুশাসনের জন্যও একটি নেতিবাচক বার্তা বহন করে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানি যদি যথাযথ বিচার না পায়, তবে তা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। অভিযুক্তদের পুরস্কৃত করা হলে ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছে। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এছাড়া ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফরমান হোসেন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মোটর সাইকেলে লুকিয়ে আনা গাঁজাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

রাজশাহীতে প্রতিপক্ষের হামলার শিশু আহত

গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নারীসহ ভাইরাল, সাংবাদিকদের মামলার হুমকি

চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে ভরে গেছে আমের মুকুল

সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত ও পরিচালিত এইচ. এম. ষ্টীল সহ ৪টি শিল্প প্রতিষ্ঠা এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান

আদালতের নিষেধাজ্ঞাকে ব্যবসা বানিয়ে রেখেছে এক কথিত সাংবাদিক

জ্বালানি সংকট এড়াতে ৮ মার্চ থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি

এ্যাড ভিশন বাংলাদেশের ক্লিন সিটি গ্রীণ সিটি ক্যাম্পেইন শুরু

আরএমপির নতুন মুখপাত্র হলেন পুলিশ সুপার গাজিউর রহমান

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial