রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মানবিক পুলিশিংয়ে জোর, নবীন এসআইদের আইজিপির বার্তা

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দ্রুত পরিবর্তনশীল বিশ্বে অপরাধের ধরন প্রতিনিয়ত জটিল ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে—এই প্রেক্ষাপটে পুলিশ সদস্যদের সবসময় আধুনিক জ্ঞান ও দক্ষতায় সজ্জিত থাকার আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (৮ এপ্রিল) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের ২০৯ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, বর্তমান সময়ে অপরাধীরা প্রযুক্তিকে ব্যবহার করে আরও সংগঠিত ও জটিল অপরাধ সংঘটিত করছে। ফলে পুলিশিং এখন শুধু মাঠপর্যায়ে সীমাবদ্ধ নয়; বরং সাইবার জগতেও সমান দক্ষতা দেখাতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “প্রতিনিয়ত শিখতে হবে, আপডেট থাকতে হবে এবং প্রযুক্তিকে কাজে লাগিয়েই অপরাধ দমন করতে হবে।”
দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণ শেষে দায়িত্ব নিতে যাওয়া নবীন এসআইদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই প্রশিক্ষণ তাদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বাড়িয়েছে। তবে বাস্তব জীবনের চ্যালেঞ্জ আরও কঠিন, যা মোকাবিলায় সততা, পেশাদারিত্ব ও মানবিকতা সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করবে।
আইজিপি আরও বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় শক্তি।” তিনি নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। একই সঙ্গে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আইনের শাসন সমুন্নত রাখার নির্দেশ দেন।
তিনি স্পষ্টভাবে বলেন, “আপনারা আইনের রক্ষক, কিন্তু আইনের ঊর্ধ্বে নন। জনগণের সেবক হিসেবেই কাজ করতে হবে।” ‘সেবাই ধর্ম’—এই মূলমন্ত্র ধারণ করে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্যও তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আইজিপি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থী এসআইদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনকে কেন্দ্র করে জিউপাড়ায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

পুঠিয়ায় পথচারীদের মাঝে শিমুলের ইফতার বিতরণ ও তারেক-খালেদা জিয়ার জন্য দোয়া

বাহারি নামের বৈচিত্র্যময় পিঠায় চলছে উৎসব

চন্দ্রিমা থানাধীন এলাকায় নিজ উদ্যোগে লাইট লাগিয়ে আলো ফিরিয়ে আনলেন যুবনেতা মানিক

শাহমখদুম থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে চোরাই চার্জার ভ্যান উদ্ধার; গ্রেপ্তার ১

সূর্যগিরি আশ্রমের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ

রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আরএমপি’র মতবিনিময় সভা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ ও মাদকদ্রব্য উদ্ধার

ধুতাঙ্গ সাধক ড. এফ দীপংকর মহাথেরোর মৃত্যু রহস্য সুষ্ঠু তদন্ত করে তুলে ধরার দাবি 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial