রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ১ মার্চ ২০২৪ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে ছিনতাই মামলার কুখ্যাত তিন আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার কুখ্যাত তিন আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: ইমরান হোসেন বাপ্পী (২৬), মো: তাইফ হোসেন শাফি (২০) ও মো: সুমন হোসেন সাদ্দাম (৩০)। ইমরান হোসেন বাপ্পী রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুরে মৃত আনোয়ার হোসেনের ছেলে, শাফি রাজপাড়া থানার রাজপাড়া ফুড অফিসের পিছনের মো: রাজু শেখের ছেলে ও সুমন বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনী বউ বাজারের মো: আরমানের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: আব্দুল করিম তালুকদার ও তাঁর টিম মহানগর এলাকায় অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ছিনতাই মামলার কুখ্যাত ছিনতাইকারী ইমরান হোসেন বাপ্পী চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর ফ্লাইওভারের নিচে অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম আজ ১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ (২৯ ফেব্রুয়ারি দিবাগত) রাত সাড়ে ১২ টায় ভদ্রা জামালপুর ফ্লাইওভারের নিচে অভিযান পরিচালনা করে আসামি ইমরান হোসেন বাপ্পীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা আছে।
অপর একটি অভিযানে এসআই আব্দুর রহমান ও তার টিম গতকাল রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার ফুড অফিসের সামনে থেকে মাদক ও ছিনতাইসহ চার মামলার আসামি তাইফ হোসেন শাফিকে গ্রেপ্তার করে।
এছাড়াও আরএমপি ডিবি’র অপর এসআই মো: মিজানুর রহমান সরকার ও তার টিম গতকাল রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনী থেকে মাদক ও ছিনতাইসহ ছয় মামলার আসামি সুমন হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ সকালে আসামি ইমরানকে চন্দ্রিমা থানায়, তাইফকে রাজপাড়া থানায় ও আসামি সুমন হোসেনকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষ, পৌরসভায় ১৪৪ ধারা জারি

এ্যাড ভিশন বাংলাদেশের ক্লিন সিটি গ্রীণ সিটি ক্যাম্পেইন শুরু

বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষের ঘটনায় রাজশাহী মহানগর ছাত্রদলের সাংবাদিক সম্মেলন

বালিয়াপুকুরে ইয়াবাসহ গ্রেফতার যুবক, মিলল বিক্রির নগদ টাকাও

অবশেষে দাম কমলো ইন্টারনেট ব্যান্ডউইথের

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

জ্বালানি সংকট এড়াতে ৮ মার্চ থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংগঠনিক সভা ও বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

দুর্গাপুরে সিজার কালে প্রসূতির মৃত্যুর অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial