রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে ৩ দিনের কর্মশালা শুরু, বর্জ্য ব্যবস্থাপনা শিখছে ৩ সিটি ও ১ পৌরসভা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ২৪, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে রাজশাহীর সুনামের রহস্য জানতে শহরে এসেছেন আরও তিন সিটি কর্পোরেশন ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তারা। মঙ্গলবার সকালে নগর ভবনের সিটি হলরুমে তিন দিনের কর্মশালার উদ্বোধন হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভারন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় এই আয়োজন। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কর্মশালার নাম “অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা”। রাজশাহীর সঙ্গে অংশ নিচ্ছে গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভা। প্রতিনিধিদের মধ্যে আছেন প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা।

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

“নগরকে সাজাও”

রিটন বলেন, নাগরিকের কাঙ্ক্ষিত সেবা দেওয়াই সরকারের মূল লক্ষ্য। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, নগরকে সাজাতে হবে। সেই পথেই রাজশাহীকে পরিচ্ছন্ন, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য করে গড়ার চেষ্টা চলছে।

তিনি জানান, নগরীতে আড়াই লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। নগরীকে নতুন করে সাজাতে মাস্টারপ্ল্যান হবে। নগর ভবনসহ সিটি কর্পোরেশনের অন্যান্য ভবনে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনাও আছে। এটি হলে বিদ্যুৎ খাতে মাসিক ব্যয় বড় অঙ্কে কমবে বলে তাঁর আশা।

রিটন বলেন, শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে পরিচ্ছন্ন নগর গড়া সম্ভব নয়। এর জন্য নগরবাসীর সচেতনতা, পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিকতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জরুরি। জনসংখ্যা ও নগরায়ণ বাড়ায় বর্জ্যের চ্যালেঞ্জও বাড়ছে, তাই আধুনিক প্রযুক্তি, বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহারে জোর দিতে হবে।

অতিথিদের কথা

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু বলেন, রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন সরেজমিনে দেখে নিজের এলাকায় কাজে লাগানোই তাঁদের লক্ষ্য। তাঁর মতে, এক শহরের সফলতা অন্য শহরের জন্য উদাহরণ হতে পারে। তিনি আরও বলেন, ঈদুল আজহায় কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়ার পর কুমিল্লা দ্রুততম সময়ে তা করেছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান আয়োজনের জন্য রাসিককে ধন্যবাদ জানান। তিনি বলেন, রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে চান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশের প্রতিনিধি সাওরি কোজিমা এবং ইউডিসিজিপির টিম লিডার রেমন্ড গার্সিয়া গো। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান। রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন বর্জ্য ব্যবস্থাপনার তথ্য উপস্থাপন করেন। সঞ্চালনায় ছিলেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

পরের দুই দিন

২৬ নভেম্বর কর্মশালা শেষ হবে। এর মধ্যে অতিথিরা রাসিকের বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং রাতের সড়ক পরিষ্কার কার্যক্রম সরেজমিনে দেখবেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু উৎসব

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিকলীগের শতাধিক নেতাকর্মী কর্মস্থলে অনুপস্থিত 

রাজশাহীতে পরিবেশ, কৃষি জমি করার দাবিতে মানববন্ধন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাবেক মেয়র এম. মনজুর আলমের বিনম্র শ্রদ্ধা

রাজনীতিতে প্রতিহিংসা নয়, দলীয় ঐক্য গড়ুন: আরিফ-শাকিল

বাগমারায় ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্তকে পিটিয়ে হত্যা, ৬ পুলিশ সদস্য আহত 

বোয়ালিয়া মডেল থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, অডিও ভাইরাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃদ্ধকে আগুনে পুরিয়ে হত্যা মামলার সন্দেহভাজন আসামী রুহুল আমিন কালু গ্রেফতার

রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরণোত্তর সহায়তা: পরিবারের হাতে ২ লাখ টাকার চেক

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial