রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার উদ্ধার, বোমা তৈরির সরঞ্জাম জব্দ

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ৩০, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া এলাকায় একটি আমবাগান থেকে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব।
রোববার (২৯ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এসব উপকরণ উদ্ধার করে।
সোমবার (৩০ মার্চ) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ এ তথ্য জানায়। র‍্যাবের ধারণা, নাশকতার উদ্দেশ্যে বোমা তৈরির জন্য এসব উপকরণ সেখানে মজুত রাখা হয়েছিল।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আমবাগানে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে সাদা ও ধূসর রঙের ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে ১ কেজি ২০০ গ্রাম কাঁচের টুকরা, ৪০০ গ্রাম লোহার পেরেক, ৩০টি জর্দার কৌটা, ১০টি কসটেপ এবং ১৫টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‍্যাব। উদ্ধারকৃত আলামত শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রিটন ভাইয়ের নেতৃত্বেই রাজশাহীতে বিএনপির নবজাগরণ দেখতে চায় তরুণরা

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহী মহানগরীতে জমি বিক্রয়

রাজশাহীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা

রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ডে মদকের রমরমা ব্যবসার অভিযোগ 

বরেন্দ্র অঞ্চলের যুব ঐক্য আরও শক্তিশালী, ইয়ুথ ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১৩তম ডেপুটি জেলার এবং ৬১তম কারারক্ষি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত 

বৃক্ষ হত্যা বন্ধে আইন চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

শোকাবহ আগস্ট উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ডে মাসব্যাপী কর্মসূচি 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial