রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী ক্যান্ট: পাবলিকে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি:

“বসন্তের বাতাসে পিঠার ঘ্রাণ, ঐক্যের বন্ধনে মাতুক প্রাণ” স্লোগানে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে দিনব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১ লা ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে বেলা ২ টা থেকে রাত ৯টা পর্যন্ত এ বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়।

রাজশাহী ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব-১৪৩০ এ সাধ, মামির বাড়ী রসের হাঁড়ি, আমার শখ, নিমন্ত্রণ, রকমারি চৌদ্দ, বন্ধু কর্নার, নাবিলা’স কিচেন,  তিমানজা’স ডেসার্ট, আলিয়াস বেকারি, ইটবিট.. এরকম নান্দনিক ও মজার মজার নামে ২৭ টি স্টল স্কুলের অভিভাবক, শিক্ষক আর ছাত্র-ছাত্রীদের পদচারনায় মুখরিত ছিল। পিঠা মেলা প্রাঙ্গনে লাল-হলুদ-সাদা বিভিন্ন ফাগুনের রঙে সেঁজেছিল দর্শনার্থীরা।

পুলি পিঠা, জামাই পিঠা, পাটিসাপটা, বকুল পিঠা, চিতই পিঠা, তেলপিঠা, মিস্টি কানমুচড়ি পিঠা, নকশী দুধ পিঠা, গোলাপ পিঠা, পাকান পিঠা, ঝালপিঠা, নারকেল পুলি, বুট পাকন পিঠা, সতীন মোচড় পিঠা, নকশী পিঠা সহ খইয়ের বড়া, আমসত্ব, শাহী টুকরা, মহস্তানগড়ের কটকটি, পুডিং, চিকেন রোল, চিকেন কাবাব, তালের বড়া, চিকেন ঝাল পিঠা, মিটবল, মোমো, পাকোড়া, ছোলাভূনা, ফুলঝুরি, বিভিন্ন রকমের আচার সহ গ্রামীন ঐতিহ্য ও দেশী বিদেশী নানা পদের খাবারের পসরা ছিল বেচাকেনার তালিকায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল খন্দকার মো: শাহিদুল এমরান এনডিসি (এএফডব্লিউসি, পিএসসি, এমফিল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী নাজমুন নাহার। সভাপতিত্ব করেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো: রেজাউল করিম। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মাহমুদুল হাসান ও প্রভাষক নাসরীন সুলতানা।

সন্ধ্যায় ছিল শিক্ষার্থীদের মনকাড়া সাংস্কৃতিক পরিবেশনা। সেখানে ছোট ছোট শিশুদের কন্ঠে “আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়…!”, সমবেত কন্ঠে “নোঙ্গর ছাড়িয়া নায়ের দেরে দে মাঝি ভাই, বাদাম উড়াইয়া নায়ের দেরে…! “আগে কি সুন্দর দিন কাটাইতাম”, ওরে গৃহবাসী দ্বার খোল দ্বার খোল  ; একক কন্ঠে ওকি গাড়িয়াল ভাই৷ কত রব আমি পন্থের দিকে চাইয়া রে…! নিজেদের স্কুলের বন্দনায় ছিল জারি গান ও নাটিকা। আবৃতিতে ছিল কবি সুফিয়া কামালের পল্লী স্মৃতি। ছিল নাচ ! এগুলোতে অংশগ্রহণ করে রোদেলা, রুপন্তী, সোহা, আনিকা বুশরা, রোদসী, শাওন, যাতনা, প্রজ্ঞা, জয়িতা, উইশা সহ এক ঝাঁক প্রানোচ্ছল শিক্ষার্থী।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
জিয়া স্মৃতি ওয়ার্ড কাপ ক্রিকেট: ১৪ নং ওয়ার্ডকে হারিয়ে ১২ নং ওয়ার্ড বিএনপির বিশাল জয়

জিয়া স্মৃতি ওয়ার্ড কাপ ক্রিকেট: ১৪ নং ওয়ার্ডকে হারিয়ে ১২ নং ওয়ার্ড বিএনপির বিশাল জয়

রাজশাহীতে রথের মেলা শুরু না হতেই সক্রিয় চাঁদাবাজ চক্র, শঙ্কায় ব্যবসায়ীরা

রাজশাহীতে ঈদ উপলক্ষে ‘সাশ্রয়ী বাজার’ স্বস্তিতে সাধারণ মানুষ

ডিজিটাল সাংবাদিকতার অগ্রযাত্রায় রাজশাহীতে নতুন সংগঠন গঠন

স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কের সংবর্ধনা অনুষ্ঠান

রাজশাহীকে ‘স্মার্ট, সুরক্ষিত ও স্বস্তির নগরী’ গড়তে সমন্বিত পদক্ষেপের ডাক

ফসলি জমি রক্ষায় কঠোর প্রশাসন: দুর্গাপুরে অবৈধ পুকুর খননে জরিমানা ও ভেকু নিষ্ক্রিয়

পবা থানার অভিযানে ৯ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

নতুন সরকার গঠনের পর জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ভূমিহীন’ থেকে ১৫ বছরেই কয়েক হাজার কোটি টাকার মালিক শাহরিয়ার আলম

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial