রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ৪ মে ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

শাহমখদুম থানার অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ৪, ২০২৪ ১:১৮ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানার নওদাপাড়া আমচত্বর মোড়ে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: মাইনুল ইসলাম (৩৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাতপুর এলাকার মো: আরজেদ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২ মে ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানার একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো।

এসময় শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: আব্দুল মতিন ও তাঁর টি রাত সোয়া ৯ টায় শাহমখদুম থানার নওদাপাড়া আমচত্বর মোড়ে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহন তল্লাশী করছিলো। কয়েকটি বাস তল্লাশী করার পর রাত ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ গামী একটি বাস তল্লাশী করে বাসের বক্সে রাখা একটি বালতির ভিতর থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা এবং রাজ মিস্ত্রি ও রঙ মিস্ত্রির কাজে ব্যবহৃত কিছু মালামাল জব্দ করা হয় । এরপর সেই বালতি ও মিস্ত্রির ব্যবহৃত মালামালের বস্তার টোকেন মিলিয়ে যাত্রীবেসে থাকা আসামি মাইনুল ইসলামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে রাজ মিস্ত্রী ও রং মিস্ত্রির রূপ ধারণ করে কুমিল্লা গিয়ে গাঁজা ক্রয় করে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসে । সেখানে মোমিন নামক এক ব্যক্তির নিকট গাঁজা গুলো বিক্রি করবে বলে স্বীকার করে। সে দীর্ঘদিন যাবৎ নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় গাঁজা ক্রয় বিক্রি করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামি মাইনুলের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতির অভিযোগে রুয়েটের সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের নামে মামলা

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গ্রেফতার

অবশেষে কলোনির মাদকের হোম ডেলিভারি ম্যান চন্দ্রিমা থানার জালে 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে উচ্চশিক্ষার বার্তা নিয়ে আসছে ভারতের চন্ডিগড় বিশ্ববিদ্যালয়

অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ

চট্টগ্রামে আঞ্চলিক স্কিলস ও ইনোভেশন কম্পিটিশন এবং সেমিনার অনুষ্ঠিত  

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ২

সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত ও পরিচালিত এইচ. এম. ষ্টীল সহ ৪টি শিল্প প্রতিষ্ঠা এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান

বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে লোন আদায়ে পুলিশি হস্তক্ষেপ: হুমকি, চাপ ও রাজনৈতিক প্রভাব!

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial