রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী প্রেসক্লাবের সদস্য হতে আবেদন আহ্বান

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ

প্রেসবিজ্ঞপ্তি: ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহী রাজশাহীর মূলধারার সংবাদকর্মীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আজ সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী প্রেসক্লাবে আহ্বায়ক কমিটির এক সভায় আবেদন আহ্বানের এই সিদ্ধান্ত গৃহীত হয়।

রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক শ.ম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের আলোকে দেশের ডিএফপিপ্রাপ্ত সংবাদপত্র (স্থানীয় ও জাতীয়), স্যাটেলাইট টেলিভশন চ্যানেল, সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা এই সংগঠনের সদস্য হতে আবেদন করতে পারবেন।

 

এ জন্য আগামী ১৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ থেকে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত নগরীর জিরোপয়েন্টে অবস্থিত রাজশাহী প্রেসক্লাব কার্যালয় থেকে অফেরতযোগ্য ৩০০ (তিনশত) টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। রাজশাহী প্রেসক্লাব কার্যালয়ে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়ের পরে কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না। শুধু ডিএফপি কিংবা নিবন্ধিত গণমাধ্যমে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা অর্জনকারী সংবাদকর্মীরা রাজশাহী প্রেসক্লাবের সদস্য হতে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের নিয়োগপত্র এবং গণমাধ্যমে পাঁচ বছর কর্মরত থাকার প্রমাণপত্র/পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

 

এদিকে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির এই সভায় প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি ও শৃঙ্খলা রক্ষা উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবীব অপুকে প্রধান করে গঠিত তিন সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটির অন্য দুই সদস্য হলেন- মো. আনিসুজ্জামান ও জিয়াউল গনি সেলিম। সভার সিদ্ধান্ত অনুযায়ী উপ-কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রণয়নের একটি রূপরেখা প্রস্তুত করে আহ্বায়ক কমিটির নিকট হস্তান্তরের অনুরোধ জানানো হয়।

 

এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম জুলুকে প্রধান করে গঠিত ৪ (চার) সদস্যের শৃঙ্খলা উপ-কমিটিতে রয়েছেন আনিসুজ্জামান, জিয়াউল গনি সেলিম ও আবু সালে মোঃ ফাত্তাহ।

 

এছাড়া সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুর রহমানের কাছ থেকে ক্লাবের গঠনতন্ত্র, সাধারণ সদস্য তালিকা এবং তিনি (সাইদুর রহমান) দায়িত্বে (সভাপতি ও সাধারণ) থাকাকালীন প্রেসক্লাবের আর্থিক যাবতীয় হিসাব-নিকাশ বুঝিয়ে নিতে আনুষ্ঠানিকভাবে চিঠি প্রদান করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।

 

সভায় অন্যদের মধ্যে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমজাদ হোসেন শিমুল, সদস্য মো. আনিসুজ্জামান, আহসান হাবীব অপু, জিয়াউল গনি সেলিম, আজাহার উদ্দিন ও নজরুল ইসলাম জুলু উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

হোটেল প্রবাসীতে অসামাজিক কর্মকাণ্ড, অভিযুক্ত তরুণের পুলিশের পরিচয়ে হুমকি

রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

চন্দ্রিমা থানার অভিযানে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন 

আরএমপি ডিবি’র অভিযানে ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল শাহমখদুম থানা পুলিশ

বিএমডিএ’র আরও দুই কর্মকর্তা সাসপেন্ড, চেয়ারম্যানকে ভর্ৎসনা

আরএমপি ডিবি’র অভিযানে জাল টাকা উদ্ধার; গ্রেপ্তার ১

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial