রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ৯ জুলাই ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

‘আওয়ামী পুনর্বাসনের চেষ্টা বন্ধ ও পুরাতন কমিটি পুনর্বহালের দাবিতে সিবিএ’র সংবাদ সম্মেলন’

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ৯, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের শ্রমিক দল-সমর্থিত ব্যাংক পেশাজীবী সংগঠন সিবিএ (বি-৬৬৪) সদ্য বিলুপ্ত কমিটি এক সংবাদ সম্মেলনে তাদের পুরাতন কমিটি পুনর্বহালের দাবি জানিয়েছে। তারা অভিযোগ করেছে, নতুন কমিটিতে আওয়ামীপন্থীদের পুনর্বাসনের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে।

বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নগরীর লক্ষীপুর মোড়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সভাপতি আহসান হাবিব।

তিনি অভিযোগ করে বলেন, “কোন কারণ ছাড়াই মাত্র সাত মাসের ব্যবধানে আমাদের বৈধ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সিবিএ’র কেন্দ্রীয় সভাপতি জাকির হোসেন। এতে আমরা চরম হতাশ ও ক্ষুব্ধ।”

আহসান হাবিব আরও বলেন, “নতুন কমিটিতে খন্ডকালীন কর্মচারীদের ভুয়া পরিচয়ে অন্তর্ভুক্ত করে ব্যাংক আইন লঙ্ঘন করা হয়েছে। এমনকি বর্তমান কমিটির সভাপতি আব্দুল আউয়াল এবং সাধারণ সম্পাদক সুইপার নরেশ, দু’জনই অতীতে আওয়ামী সংশ্লিষ্ট নানা অনিয়মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এরা বিএনপির মূলধারার রাজনীতির পরিপন্থী।”

তিনি দাবি করেন, “আওয়ামী দোসরদের বিএনপিতে পুনর্বাসনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন প্রক্রিয়া দলের ভাবমূর্তির জন্য হুমকি এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করছে।”

সংবাদ সম্মেলনে সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম আলী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এরশাদ আলী পল্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির কাছে আহ্বান জানান, যেন নতুন কমিটি বাতিল করে পূর্বের কমিটিকে পুনর্বহাল করা হয় এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ইয়্যাসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লাইসেন্স বিহীন ব্যবসায়ীকে অর্থদণ্ড

বাগমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পানের বরজ ভস্মিভূত,নিঃস্ব ৮০ জন পানচাষী

রাজশাহী মহানগর যুবদলের ২২ বছর পর ঘটিত কমিটি নিয়ে বিতর্ক, তদন্তের আশ্বাস কেন্দ্রের

অক্টোবর সেবা মাসে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি ও অ্যালেক্স’র যৌথ মেডিকেল ও খতনা ক্যাম্প অনুষ্ঠিত

খরবোনায় মাদকবিরোধী প্রতিবাদের জেরে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ

আরএমপিতে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

চারঘাটে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল: নেতৃত্বে আবু সাইদ চাঁদ ও দেবাশীষ রায় মধু

চারঘাটে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল: নেতৃত্বে আবু সাইদ চাঁদ ও দেবাশীষ রায় মধু

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ ও মাদকদ্রব্য উদ্ধার

মাইজভাণ্ডারী একাডেমির ১৬তম শিশু-কিশোর সমাবেশে বক্তারা শিশু-কিশোরদের কোমল প্রাণে ন্যায়নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বীজ বপন করতে হবে

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial