আমাদের কথা
দৈনিক সকালের বুলেটিন একটি স্বাধীন, নিরপেক্ষ ও জনস্বার্থভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম।
ভোরের চায়ের দোকানে যে খবর হাতবদল হয়, আমরা সেটাই লিখি।
রাজশাহীতে সকাল মানেই পদ্মার হাওয়া, চায়ের কাপ আর একটাই প্রশ্ন: “কাল রাতে কী হলো?”
কোথায় অভিযান হলো, কার বিরুদ্ধে মামলা হলো, কোন স্কুলে কী সিদ্ধান্ত এলো, কোন প্রকল্পের টাকা কোথায় গেল,
এই প্রশ্নগুলোর সোজা উত্তর দিতেই সকালের বুলেটিন-এর জন্ম। আমরা বড় বড় কথার পত্রিকা নই।
আমরা আপনার শহরের, আপনার পাড়ার খবরের ঠিকানা।
আমরা কীভাবে কাজ করি
- আগে যাচাই, পরে প্রকাশ। তাড়াহুড়োয় আগে খবর দেওয়ার চেয়ে ঠিক খবর দেওয়া আমাদের কাছে বড়।
- দুই পক্ষের কথা। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তার জবাবটাও আমরা খুঁজি।
- ভুল হলে বলি, লুকাই না। ভুল ধরিয়ে দিলে ধন্যবাদ, আর সংশোধন সবার চোখের সামনেই।
- ক্ষমতার চেয়ার দেখে কলম চলে না। সরকার, দল বা প্রভাবশালী, কারও জন্যই আলাদা মাপকাঠি নেই।
কী কী পাবেন এখানে
থানা-পুলিশ, আদালত, শিক্ষা, স্থানীয় রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, আর মাঝেমধ্যে এমন সব অনুসন্ধান,
যা নিয়ে অনেকে আড়ালে কথা বলে, কিন্তু প্রকাশ্যে বলে না। পড়তে পারবেন ওয়েবসাইটে, দেখতে পারবেন ফেসবুক পেজের ভিডিও রিপোর্টে।
যাঁর হাত ধরে পথচলা
সকালের বুলেটিনের সম্পাদক ও প্রকাশক সাকিবুল ইসলাম স্বাধীন। রাজশাহীর মাটিতে বড় হওয়া,
এই শহরের গলি-ঘুপচি চেনা একজন সংবাদকর্মী।
আপনিও আমাদের চোখ
আপনার এলাকায় অনিয়ম, দুর্নীতি, ভালো কোনো উদ্যোগ, কিংবা এমন কোনো গল্প ঘটছে যা কেউ বলছে না? আমাদের জানান।
তথ্যদাতার অনুমতি ছাড়া নাম-পরিচয় প্রকাশ নয়। আপনার আস্থাই আমাদের পুঁজি।
যোগাযোগ
- খবর পাঠান (মোবাইল/হোয়াটসঅ্যাপ):01717725868
- ইমেইল: sokalerbulletin@gmail.com
- ঠিকানা: অলকার মোড়, রাজশাহী
- ফেসবুক পেজ: facebook.com/sokalerbulletin
- সম্পাদকের ফেসবুক: facebook.com/sakibul.islam.shadhin
দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
দেশের আইন, সাংবাদিকতার নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে দৈনিক সকালের বুলেটিন তার দায়িত্ব পালন করে যাচ্ছে।
