রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাসিক প্রশাসকের সঙ্গে মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
ফজলে রাব্বী রাজশাহী প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নগর ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সম্মাননা ও বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সমিতির পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা, ভাতা বৃদ্ধি, আবাসন সুবিধা এবং তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

এ সময় রাসিক প্রশাসক মুক্তিযোদ্ধাদের দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করে তাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্র ও সকল প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদিকুজ্জামান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এবং বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সাক্ষাৎ শেষে মুক্তিযোদ্ধাদের উন্নয়ন ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার উদ্ধার, বোমা তৈরির সরঞ্জাম জব্দ

সিএমপি কমিশনারের সাথে দৈনিক আনন্দ বার্তার সম্পাদকের শুভেচ্ছা বিনিময় 

জ্বালানি সংকটে চাঁপাইনবাবগঞ্জের ফুয়েল স্টেশনগুলোতে যন্ত্রাংশ নষ্টের ঝুঁকি

ইতিহাসবিদ শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবীর প্রথম মৃত্যু বার্ষিকী আগামীকাল

রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা; যুবক গ্রেপ্তার

রাজশাহী উন্নয়ন কতৃপক্ষ (আরডিএ) নাগরিক সেবায় ব্যাপক পরিবর্তন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

চট্টগ্রামে ৮ দফা দাবিতে সংখ্যালঘুদের বৃষ্টির মাঝেও গণজমায়েত 

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে মহিলাদলের নেত্রীর সংবাদ সম্মেলন 

রাজশাহীতে ডাক্তারের হাতে রোগী মারধরের অভিযোগ, থানায় মামলা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial