রাজশাহী প্রতিনিধি:
ডাকাতি, ছিনতাই, পুলিশ অ্যাসল্ট ও মাদক মামলাসহ একাধিক মামলার আসামি মিলনকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী।
সোমবার (৯ মার্চ) র্যাব-৫ এর একটি অভিযানিক দলগোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মিলনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, পুলিশ অ্যাসল্ট ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।


















