রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ৯ মার্চ ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও এসকাফ সিরাপ জব্দ

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ৯, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ

বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গত ০৮ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২৩০০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ আলাইপুর বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাঘা থানাধীন নাপিতের মোড় নামক স্থান দিয়ে মাদকদ্রব্য পাচার করা হবে।

উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পদ্মার চরে ২নং বাঁধের পার্শ্বে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর তারা দেখতে পায় যে, একজন মাদক কারবারি ২নং বাঁধের দিকে আসছে। উক্ত মাদক কারবারি ২নং বাঁধের কাছাকাছি আসার পর তাকে ধরার জন্য ধাওয়া করলে সে তার কাছে থাকা একটি বস্তা ফেলে তাৎক্ষণিকভাবে দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক বস্তাটি তল্লাশি করে তার ভেতর থেকে ৩০ বোতল ভারতীয় মদ এবং ১১ বোতল Eskuf সিরাপ (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

নরসিংদীতে প্রবীণ সাংবাদিক মোঃ তালাত মাহমুদ এর উপর সন্ত্রাসী হামলা

বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল শাহমখদুম থানা পুলিশ

ট্রাকের ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা খেয়েছে এক যুবক

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

আরএমপি ডিবি’র অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার; গ্রেফতার ১

নগরীর আসকার দীঘির পাড়সহ চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে সম্পদের পাহাড় গড়েছেন গণপূর্তের ট্রেসার মনোয়ার!

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial