রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ২ মার্চ ২০২৬ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ২, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২ মার্চ সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৮টার মধ্যে বিশেষ টহলদল দুটি আলাদা অভিযান পরিচালনা করে। অভিযানে সদর উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে এসব গরু জব্দ করা হয়।
ব্যাটালিয়নের অধীন চরবাগডাঙ্গা বিওপি সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে ৮টি এবং বাখেরআলী বিওপি চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে ২টি গরু জব্দ করে। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পরে জব্দ করা গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেও ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩৩টি গরু ও ২টি মহিষ জব্দ করে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুঠিয়ায় এক এনজিওর কিস্তির গ্যাড়াকলে নারীরা, কিস্তির কুপ্রভাব, হেনস্থা করতে থানায় অভিযোগ

উত্তরবঙ্গে গণপরিবহন সচল রাখতে রাজশাহীতে পরিবহন নেতৃবৃন্দের জরুরি সভা অনুষ্ঠিত

শুরু হলো আরএমপি’র স্কুল ভিজিটিং কর্মসূচি

লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ০৬ জনকে আটক করেছে 

রাসিকে নতুন ভাবনা: প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী

সহকর্মীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত রেলকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নয়, বদলি মাত্র

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাজশাহী নগরীতে ৪জন নারীসহ ৮জন টোকাই সাংবাদিক গ্রেফতার

রাজশাহী কলেজ পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial