রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২ মার্চ ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

তিন নেতার স্মরণে রাজশাহীতে ইফতার ও দোয়ার আয়োজন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকো–এর আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ) নগরীর আল জামিয়া আল ইসলামিয়া আল্লামা মুহাম্মদ মিয়া কাসেমি (রহ.) ইসলামিক মাদ্রাসার উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, দেশ পরিচালনায় ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার বিষয়ে তাদের দলের অবস্থান স্পষ্ট। তিনি দাবি করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছেন।

তিনি আরও বলেন, মসজিদের ইমাম ও খাদেমদের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মাসিক সম্মানী ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় বিএনপি মহানগরের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি এবং দলীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে কাঁঠাল গাছ থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীতে দুই ভারতীয় নাগরিকের ভুয়া জন্মসনদ,জমি দখলের অভিযোগ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন বানিজ্য প্রতিমন্ত্রী

রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার; গ্রেফতার ২

সংবাদ প্রকাশের পর ওয়াসার নির্বাহী প্রকৌশলী ডন গ্রেফতার

ধর্ষকদের দৃষ্ঠান্তমূলক শাস্তি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাবি ছাত্রদলের মানববন্ধন 

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাটের অভিযোগ

দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রাজশাহীতে তৃণমূল নেতৃত্ব গঠন করতে সফল স্বেচ্ছাসেবক দল

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে দুই অপহরণকারী গ্রেপ্তার; অপহৃত উদ্ধার

চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও জাল টাকা উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial