মোঃঅপুশাহ্, দিনাজপুর:
দিনাজপুরের বিরলে পুকুর খনন করে প্রায় কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের কুচিলাপুকুর গ্রামের একটি পুকুর থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।উৎসুক জনাতা এ খবর পাওয়ার পর বিভিন্ন এলাকা থেকে লোকজন এ মূর্তিটি দেখার জন্য ভির করছে। স্থানীয় প্রসাসন খবর পেয়ে প্রতিমাটি পরীক্ষার জন্য নিয়ে যায়।



















