রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রমজান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ণ

আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং খাদ্য ভেজাল ও দূষণ প্রতিরোধের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ।
সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মমিনুল হক, আদর্শ গ্রুপের স্বত্বাধিকারী মোঃ সাদিকুল ইসলাম, চেম্বারের পরিচালক আব্দুল বারেক, পরিচালক মোঃ শহিদুল ইসলাম, এম কোরাইশী মিলুসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।
আলোচনায় বক্তারা রমজান মাসে দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি না করা, ওজনে কম না দেওয়া, পঁচা-বাসি খাবার বিক্রি থেকে বিরত থাকা এবং ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রমজান মাসের পবিত্রতা রক্ষা করা ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব। ক্রেতাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা না করে স্বল্প মুনাফায় ব্যবসা পরিচালনার আহ্বানও জানানো হয়।
সভায় আরও জানানো হয়, আগামীকাল চেম্বারের পক্ষ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সঙ্গে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এ উদ্যোগের মাধ্যমে বাজার তদারকি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
ব্যবসায়ী নেতৃবৃন্দ রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ–মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

রাজশাহী বিভিন্ন অপরাধে গ্রেফতার -১৯

রাজশাহীতে যুবদলের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ 

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী ও চাঁদাবাজ অনিক গ্রেফতার

যুব দিবসে রাজশাহীতে খালের অবৈধ দখল ও দূষণমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ফাতেহা শরীফ অনুষ্ঠিত 

প্রবীণ সাংবাদিক জুয়েল ইসলাম আর নেই: রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব শোকাহত

রাজশাহীর বারিন্দ মেডিকেলের নার্সিং সুপারকে জোর করে বহিষ্কারের অভিযোগ

রাজশাহী মহানগরীতে প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

সারদা পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial