রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পুলিশ সপ্তাহে আরএমপি’র কমিশনারসহ ৪০০ জনকে পদক পরালেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

 

রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ প্রতিপাদ্যে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে আজ মঙ্গলবার সকালে ‘পুলিশ সপ্তাহ-২০২৪’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারসহ ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী জীবন উৎসর্গকারী নয়জনের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) তুলে দেন। অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৬০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামলূক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ২১০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পদকে ভূষিত করা হয়।

বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা-এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। যারা এ পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম-পিপিএম উপাধি যুক্ত হয়।

এছাড়াও প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পাচ্ছেন আরএমপি’র ৬ জনসহ ৪৮৮ জন কর্মকর্তা ও সদস্য। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাজারবাগ পুলিশ লাইন্‌সের প্যারেড গ্র্যাউন্ডে তাদের এই ব্যাজ পরিয়ে দেবেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

শহীদের স্মরণে যুবদলের রবির বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান 

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহীতে শহীদ ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

ওমর ফারুক হত্যাকাণ্ড সভ্যতার লজ্জা, আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন : অধিকারকর্মী শামীউল আলীম শাওন

রাবি প্রশাসনের উদ্যোগে ১২ হাজার শিক্ষার্থী নিয়ে ইফতার আয়োজন 

‘ভূমিহীন’ থেকে ১৫ বছরেই কয়েক হাজার কোটি টাকার মালিক শাহরিয়ার আলম

সাংবাদিক মীর তোফায়েলের উপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

সিএমপি কমিশনারের সাথে দৈনিক আনন্দ বার্তার সম্পাদকের শুভেচ্ছা বিনিময় 

সত্য সংবাদ প্রকাশের পর চাপ, হুমকি ও সামাজিক অপপ্রচার: সাংবাদিকের প্রতিবাদ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial