রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশ কর্তৃক অভিযানে ৪০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার:২

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

গত ০২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন গোদাগাড়ী ইউনিয়নের চাঁন্দাপাড়া গ্রামস্থ জনৈক রবু মিয়ার পুকুরের সামনে পাকা রাস্তার সম্মুখ হতে রাত ১০:৩০ টায় দুইজন মাদককারবারিকে ৪০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম যথাক্রমে ১। মোঃ সেলিম রেজা (৩২) ও ২। মোঃ জাহিদুল ইসলাম সনি (২৮)। মোঃ সেলিম রেজা রাজশাহী জেলার গোদাগাড়ীর থানার গড়েরমাঠ গ্রামের মৃত সোলাইমান আলীর পুত্র এবং মোঃ জাহিদুল ইসলাম সনি একই জেলার একই থানার মহিষালবাড়ী গ্রামের মোঃ সাইফুল ইসলামের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার পিএসআই(নিরস্ত্র) মোঃ রুহুল আমীন শামীম ফোর্স-সহ গত ০২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৯:১৫ টায় গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী ইউনিয়নের চাঁন্দাপাড়া গ্রামস্থ জনৈক রবু মিয়ার পুকুরের সামনে পাকা রাস্তার সম্মুখে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার পিএসআই(নিরস্ত্র) মোঃ রুহুল আমিন শামীম ফোর্স-সহ গত ০২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৯:৩৫ টায় অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ১০:৩০ টায় অভিযুক্ত মোঃ সেলিম রেজার দেহ তল্লাশি করে তার পরিহিত ফুল প্যান্টের সামনের ডান পকেট হতে দুইটি নীল রঙের জিপারযুক্ত এয়ারটাইট পলিথিন দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট-সহ তাদেরকে গ্রেফতার করে।

ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নাটোরের লালপুরে ট্রাকচাপায় নিহত ৩, আহত ৪

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

“আমরা একটি বিছানা দিতে পারিনি”: ৩৩টি ক্ষুদ্র কফিন ও এক অচল সিস্টেমের চার্জশিট

বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের ভাষা দিবসের আলোচনা ও শীতবস্ত্র বিতরণ

কুষ্টিয়ায় ঈদে দুস্থরা টাকা ছাড়াই পছন্দের পোশাক পাবেন

রাজশাহীর হিমাগারে তরুণ-নারী-কিশোরীর শরীরে সেফটি পিন ফুটিয়ে নির্যাতন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

পত্নীতলায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পুঠিয়া সাব-রেজিস্টার অফিসে দলিল লেখক সিন্ডিকেট

রাজশাহীতে ঈদ উপলক্ষে ‘সাশ্রয়ী বাজার’ স্বস্তিতে সাধারণ মানুষ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial