রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নাটোরের লালপুরে ট্রাকচাপায় নিহত ৩, আহত ৪

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ

নাটোরের লালপুরে বালুবাহী ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া এলাকার মৃত জোয়াকুল ইসলাম জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), বড়বাদকয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির (২৭) এবং ছোট বাদকয়া গ্রামের ফজলুর ছেলে বাবুল (৪০)।
আহতরা হলেন— ভেল্লাবাড়িয়া এলাকার ফজলুর রহমানের ছেলে রাজিবুল ইসলাম (২৬), সিদ্দিক আলীর ছেলে রাব্বি (২৫), রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মজনু (৩৫) এবং বড়বাদকয়া গ্রামের আজিতের ছেলে মিঠুন (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৭টার দিকে নবীনগর এলাকায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়।
স্থানীয়রা গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। পথে চারঘাট এলাকায় মনিরের মৃত্যু হয় এবং হাসপাতালে পৌঁছানোর পর বাবুল মারা যান।
আহত রাজিবুল ইসলাম জানান, তারা পেঁয়াজ তোলার কাজের জন্য অটোরিকশায় করে ফরিদপুর যাচ্ছিলেন। পথে নবীনগর এলাকায় পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অটোরিকশাকে চাপা দেয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাউসার জানান, আহতদের মধ্যে একজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
লালপুর থানার ওসি মজিবর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ৪জন নারীসহ ৮জন টোকাই সাংবাদিক গ্রেফতার

রাজশাহীতে বিদেশি টাকার ছত্রছায়ায় টিকটকার রাজিয়ার মাদক সাম্রাজ্য!

দৌলতদিয়ায় বাস পদ্মায় পড়ে নিখোঁজের আশঙ্কা, উদ্ধার তৎপরতা চলছে

রাজশাহীতে উন্নয়নের নামে আবারও বৃক্ষনিধন, ক্ষোভে ফুঁসছে নগরবাসী

রাজনীতিতে আর ফিরবে না শেখ হাসিনা – সজীব ওয়াজেদ জয়

কাটাখালী থানার অভিযানে ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ঈদ উপলক্ষে রাজশাহীতে ১,২৩৭ পরিচ্ছন্নকর্মীর মাঝে আর্থিক অনুদান বিতরণ

মোহনপুরে সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয় সাংবাদিকদের মানববন্ধন

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রমজান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূগর্ভস্থ টানেলে ড্রোনের সমাহার: ভিডিও প্রকাশ করল ইরান

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial