রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলার মৃত্যুদণ্ডের আসামিদের খালাস

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন:

১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া চার আসামি হাইকোর্টে খালাস পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১১ফেব্রুয়ারি ) দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। মুক্তিপ্রাপ্ত আসামিদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারের গেটে ফুলের মালা দিয়ে বরণ করে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি। সহ রাজশাহী ঈশ্বরদী ও পাবনার বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মুক্তি পাওয়া চারজন হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমান ওরফে বাবলু; জেলা বিএনপির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কে এম আখতারুজ্জামান, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ওরফে শাহীন এবং বিএনপির স্থানীয় নেতা শামসুল আলম। রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়ে ওই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ৯ জনসহ ৪৭ আসামির সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এ মামলার চারজন ফাঁসির আসামি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দী ছিলেন। হাইকোর্টের আদেশ কারাগারে পৌঁছানোর পর মঙ্গলবার তাদের মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর বিরোধীদলীয় নেত্রী থাকাকালে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে তাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে পুলিশ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাদী হয়ে তৎকালীন ছাত্রদল নেতা ও ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ সাতজনকে আসামি করেন। পরের বছর পুলিশ কোনো সাক্ষী না পেয়ে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেয়। তখন বিএনপি ক্ষমতায় ছিল। কিন্তু আদালত সে অভিযোগপত্র গ্রহণ না করে অধিক তদন্তের জন্য মামলাটি সিআইডিতে পাঠান। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মামলাটির পুনঃতদন্ত হয়। ১৯৯৭ সালের ৩ এপ্রিল পুলিশ ঈশ্বরদীর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীসহ ৫২ জনের নামে আদালতে আবার অভিযোগপত্র জমা দেয়। এরপর ২০১৯ সালের ৩ জুলাই রায় দেন পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলী। রায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। পরে গত ৫ ফেব্রুয়ারি ৪৭ আসামির সবাইকে খালাস দেন হাইকোর্ট।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে হারিয়ে যাওয়া পরীক্ষার্থীকে উদ্ধার করে দিল পুলিশ

গণমাধ্যমের কণ্ঠরোধে পুলিশ-প্রতারক আঁতাত: আসামি করা হলো রাজশাহীর ৬ সাংবাদিককে

নামাজে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলি, রাজশাহীতে প্রাণ গেল নিরীহ ব্যক্তির

আওয়ামিলীগ পন্তী প্রফেসরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন 

রাজশাহী জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম পেলেন প্রেসিডেন্ট পদক

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে উদ্ধার ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

স্বার্থ হাসিল করে শতবর্ষী দাদীর উপর নির্যাতন

মাদারীপুর শহরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষন 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাবেক মেয়র এম. মনজুর আলমের বিনম্র শ্রদ্ধা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial