রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সারদা একাডেমিতে দুই শত বাহান্ন ক্যাডেট এসআইকে অব্যাহতি প্রদান

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ২২, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: সারদা পুলিশ একাডেমিতে একযোগে দুই শত বাহান্ন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘শৃঙ্গলাভঙ্গের দায়ে তাদের প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’

গত ২০ অক্টোবর রাজশাহীর ওই পুলিশ অ্যাকাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ‘হঠাৎ’ করে স্থগিত করা হয়।

সে ঘটনা দেশজুড়ে নানা আলোচনার জন্ম দিয়েছিল। কেন কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল, এ প্রশ্নের সুনির্দিষ্ট কোনো উত্তর পুলিশ সদর দফতর থেকে দেয়া হয়নি।

বাহিনীর মুখপাত্র শুধু বলেছিলেন, ‘অনিবার্য কারণে’ এটি স্থগিত করা হয়েছে।

যদিও এই কুচকাওয়াজে যোগ দেয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজশাহীতে পৌঁছে ছিলেন। তবে তারা অনুষ্ঠানে যোগ দেননি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর ছোটবনগ্রামের পুকুর ভরাট বন্ধ ও তা পুনরুদ্ধারের দাবি

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৪

অবৈধ আবাসন প্রকল্প নির্মাণ ও পাহাড় কর্তন : চসিকের ২ কাউন্সিলরের বিরুদ্ধে পরিবেশের মামলা 

চন্দ্রিমা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

“একদলীয় শাসন নয়”—গণভোট ও পিআর পদ্ধতির দাবি জামায়াতের

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪ ও মাদকদ্রব্য উদ্ধা

রাজশাহীতে আবাসন ব্যবসায়ী”র বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ব্যবসায়ীক ও যুবলীগ নেতা 

রাজশাহীতে টাইলস মিস্ত্রিকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত 

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের খরা সহনশীলতা, মরুময়তা ও পানিসংকট নিরসনের দাবী

আরএমপি পবা থানার অভিযানে হত্যা মামলার মূল আসামিসহ গ্রেপ্তার ২

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial