রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সেবার মান বাড়াতে রাজস্বে জোর: জুনের আগেই রেকর্ড আয়ের লক্ষ্য রাসিকের

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৩১, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ নগরবাসীর সেবা সম্প্রসারণে আর্থিক ভিত্তি শক্তিশালী করতে রাজস্ব খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে চলতি অর্থবছরের মধ্যেই রাজস্ব আয়ে নতুন রেকর্ড গড়ার টার্গেট নির্ধারণ করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (৩১ মার্চ) নগর ভবনে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা সভায় তিনি বলেন, “রাজস্ব বাড়াতে না পারলে সেবার পরিধিও বাড়ানো সম্ভব নয়। তাই এখনই সময় কঠোরভাবে রাজস্ব ব্যবস্থাপনাকে গতিশীল করার।

তিনি কর্মকর্তাদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, শুধু প্রচলিত কর আদায়ের ওপর নির্ভর করলে চলবে না—নতুন আয়ের উৎস তৈরি করতেই হবে। “যেখানে রাজস্ব আসার কথা, অথচ আসছে না—সেসব জায়গা চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে,”—বলেন তিনি।

সভায় উঠে আসে, নগরীর বিভিন্ন খাতে সম্ভাব্য রাজস্ব থাকা সত্ত্বেও তা পুরোপুরি আদায় হচ্ছে না। এ বিষয়ে প্রশাসক অসন্তোষ প্রকাশ করে বলেন, “রাজস্ব ফাঁকির সুযোগ থাকলে সেটি বন্ধ করতে হবে। প্রয়োজনে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কর ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে।

তবে কর আদায়ে কঠোরতার পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গির ওপরও জোর দেন তিনি। করদাতাদের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ নিশ্চিত করার নির্দেশ দিয়ে বলেন, “নাগরিক যেন সেবা নিতে এসে ভোগান্তির শিকার না হন—এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সেবা ভালো হলে রাজস্বও স্বাভাবিকভাবেই বাড়বে।

তিনি আরও উল্লেখ করেন, মাঠপর্যায়ে কর্মরত রাজস্ব আদায়কারীদের উৎসাহ দিতে প্রণোদনা চালুর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। একই সঙ্গে যানজট নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন নগরী গড়তে রাজস্ব ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম , সচিব সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদসহ রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শাহমুখদুম থানা বিএনপি: আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব নাসিম খান

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগ 

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিল সরকার

গোদাগাড়ী’র নারী কেলেংকারী’: উপ- প্রশাসনিক কর্মকর্তা’র বদলি, স্মারকলিপি প্রদান

রাজনীতির ছায়ায় দখলদারি: মহিলাদল নেত্রীর পরিবারের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও লুটপাটের গুরুতর অভিযোগ

৩ ফুটওভারব্রীজ ও ১ ব্রীজ নির্মাণ করছে চসিক

চট্টগ্রামে ওয়ার্ড কাউন্সিলর টিনুর নেতৃত্বে কোটা আন্দোলনকারীদের মারধর

দামকুড়া থানায় ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি’র জরিমানার টাকা জব্দ

রাজশাহীর আড়ানীতে বিএনপি নেতার নেতৃত্বে ট্রাকভর্তি জিরা লুটের নাটক, অবশেষে ৪ জনের বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial