রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে দুই টেক্সটাইল মিলকে জরিমানা 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২৭, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ

নিহাল খান :

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সিএম লাইসেন্স ছাড়াই শাড়ি তৈরি এবং কাপড়ে রং এর স্থায়িত্ব পরীক্ষণ না করার অপরাধে সিরাজগঞ্জের বেলকুচিতে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (২৭ মার্চ) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম।

 

গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই হতে কাপড়ে রং এর স্থায়িত্ব (কালার ফাস্টনেস টেস্ট) পরীক্ষণ ব্যতীত ও মান সনদ গ্রহণ না করে শাড়ি, গামছা ও লুঙ্গি  উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বওড়া এলাকার মনির এন্ড ব্রাদার্স (সম্রাট শাড়ি) কে ২৫ হাজার টাকা এবং শেরনগর এলাকার ফাতেমা কটেজ ইন্ড্রা: (লুংগী)কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।সেইসাথে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।পাশাপাশি আদালত প্রতিষ্ঠানসমুহকে আগামী ৭ দিনের মধ্যে বিভিন্ন কাপড়ের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেন।

 

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বেলকুচি সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার।

 

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

 

জনস্বার্থে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে “গ্রীন প্লাজা’র ৫ম প্রকল্পের শুভ উদ্বোধন

সারদা একাডেমিতে দুই শত বাহান্ন ক্যাডেট এসআইকে অব্যাহতি প্রদান

সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে: রাজশাহীতে উপদেষ্টা আসিফ 

রাজশাহীতে আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ভুয়া সাংবাদিক জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনে আলহাজ্ব মো. আব্দুস সাত্তার

ভুয়া জমি রেজিষ্ট্রি দিতে গিয়ে প্রতারক আটক, মুচলেকায় ছাড়লেন ইউএনও 

সাফিনা পার্কে ওয়াটার পুল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

সাফিনা পার্কে সাঁতার কাটতে নেমে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial