রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শনিবার , ২৩ মার্চ ২০২৪ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২৩, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটা মাদ্রাসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: খোয়াজ আলী রাজশাহী মহানগরীর পবা থানার মহানন্দ খালী গ্রামের তছির মন্ডলের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি খোয়াজ আলীর বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র পবা থানায় মুলতবি ছিল। খোয়াজ আলীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ২২শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি খোয়াজ আলী পবা থানার নওহাটা মাদ্রাসা মোড়ে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল রাত ৮ টায় অভিযান পরিচালনা করে আসামি খোয়াজ আলীকে নওহাটা মাদ্রাসা মোড় থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির সদস‍্যদের ওরিয়েন্টেশন

প্রতিষ্ঠান দখলের চেষ্টা, সাংবাদিককেও হুমকি—বিতর্কের কেন্দ্রে দুর্নীতিবাজ শিহাব

বগুড়ায় করতোয়া নদীর পুনঃখনন ও ডান তীরে স্লোপ নির্মাণ কাজের উদ্বোধন

গ্রীণলিফ পরিবারের কাচ্চি ডাইন প্রেজেন্টস গ্রীণলিফ এওয়ার্ড সিজন – ২ ও গুণীজন সংবর্ধনা 

রাজশাহীতে স্বর্ণ প্রতারণার অভিযোগে ডিবির হাতে অটোরিকশাচালক গ্রেপ্তার। ফাইল ছবি

রাজশাহীতে স্বর্ণ প্রতারণার অভিযোগে ডিবির হাতে অটোরিকশাচালক গ্রেপ্তার

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী শিশু উদ্ধার

রাজশাহী মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রফিকুল ইসলাম রবি

চাঁপাইনবাবগঞ্জে আগুনে দগ্ধ এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার

অতিরিক্ত মদ পানে’ গ্রামপুলিশের মৃত্যু

বাগমারা’র সাবেক এমপি আবুল কালাম আজাদ -গ্রেফতার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial