রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

শাহমখদুম থানার অভিযানে নিখোঁজ আদিবাসী নারী উদ্ধার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৪, ২০২৪ ৪:০৮ পূর্বাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়া এলাকার নিখোঁজ আদিবাসী নারীকে রাজশাহী জেলার বাগমারা থানা এলাকা থেকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ। উদ্ধারকৃত নারী সাগরী (৩৪) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার শম্ভুর মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার শম্ভুর মেয়ে আদিবাসী সাগরী পবা নতুনপাড়া বনলতা আবাসিক এলাকার একটি বাড়িতে কাজ করতেন। গত ১৩ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৪ টায় কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসলে তার মা শাহমখদুম থানায় একটি নিখোঁজ জিডি করেন।

উক্ত জিডির পরিপ্রেক্ষিতে শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর তত্ত্বাবধানে শাহমখদুম থানা পুলিশের একটি টিম নিখোঁজ সাগরীকে উদ্ধারে অভিযান শুরু করেন। থানা পুলিশ সাগরীর কোনো সন্ধান না পাওয়ায় আদিবাসী সম্প্রদায়ের প্রধান আদিবাসীদের নিয়ে তার পরিবার একাধিকবার বোয়ালিয়া থানাধীন জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন করে। যা জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

এদিকে শাহমখদুম থানা পুলিশ সাগরীকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে। খোঁজাখুঁজির এক পর্যায়ে শাহমখদুম থানা পুলিশের ঐ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাগরী রাজশাহী জেলার বাগমারা থানাধীন বীরসনি গ্রামের শ্রী সুনিল চন্দ্র সীলের বাড়িতে আছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম গত ১ এপ্রিল রাত সাড়ে ৮ টায় হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ফোর্সের সহায়তায় সুনিল চন্দ্র সীলের বাড়ি থেকে সাগরীকে উদ্ধার করে।

তাকে গতকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি সদর দপ্তরে বৃক্ষরোপণ করলেন পুলিশ কমিশনার

একাধিক মামলার আসামি মিলনকে শাহ মখদুম এলাকা থেকে গ্রেফতার

প্রতিবাদেও খণ্ডন হয়নি লেনদেনের প্রমাণ: পশ্চিমাঞ্চল রেলে নিয়োগ বাণিজ্যের রহস্য ঘনীভূত

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা উপজেলার আ,লীগের পলাতক নেতাদের আশ্রয়দাতা বাচ্চু আর্ট

হাম্বা প্রিমিয়ার লীগ-২০২৫ এর জমকালো শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় বীমা দিবস পালিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে মুক্তিযোদ্ধার বাড়ি দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন 

লালপুরে ভেজাল গুড় তৈরির ধুম

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial