রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ৫ এপ্রিল ২০২৪ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার; গ্রেফতার ২

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৫, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামি কাটাখালী থানার চককাপাশিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মো: মামুনুর রশিদ(৪২) ও মৃত ছাবেদ সরকারের ছেলে মো: শরিফুল ইসলাম(৪২)।

ঘটনা সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১১:০০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মিঠুন সরকার ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাটাখালী থানার চককাপাশিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বাড়িতে ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম কাটাখালী থানার চককাপাশিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মামুন ও শরিফুলকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, উক্ত ইয়াবা ট্যাবলেট গুলো বিক্রয়ের উদ্দেশ্যে তাদের হেফাজতে রেখেছিলো।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাবি কুমিল্লা জেলা সমিতির নেতৃত্বে রহিম-তরিকুর

বিজয়ীর গলায় পরাজিতের মালা: রাজশাহীতে গণতন্ত্রের সৌন্দর্য

রাজশাহী মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রফিকুল ইসলাম রবি

বাড়ি ভাংচুর করে কৃষকের দশটি গাছ কেটে নিয়ে গেল চেয়ারম্যান-মেম্বার

বিএনপি’র সহযোগিতায় পলাতক থেকে ঠিকাদারীর কমিশন বুঝে নিচ্ছে যুবলীগ নেতা 

সাংবাদিককে হত্যার হুমকি যেন নিত্যদিনের পেশা হয়ে দাঁড়িয়েছে মাদক ব্যবসায়ীদের অতঃপর থানায় জিডি

আগামীর রাজশাহী গড়ার প্রত্যাশায় যুবদলের ওয়ার্ড ভিত্তিক আলোচনা সভা 

নতুন কৌশলে প্রভাব খাটাতে মিডিয়া কিনেছে ব্যাংক লুটেরা নাবিল গ্রুপ

চট্টগ্রামে পাহাড় কেটে প্লট হিসেবে বিক্রির অভিযোগ

রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial