রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ৮ জুলাই ২০২৪ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সাংস্কৃতিক প্রতিষ্ঠান সরগম একাডেমিতে হামলা ও লুটপাটকারীদের দ্রুত গ্রেফতারের দাবি 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ৮, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম : 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান নগরের আকবরশাহ থানাধীন ইস্পাহানি গোলপাহাড়ের সরগম একাডেমিতে দুষ্কৃতকারী, সন্ত্রাসী ও ভূমিদস্যু এ কে এম সরোয়ার হোসেন স্বপনের নেতৃত্বে হামলা, ভাংচুর, লুটপাট ও অবৈধ দখলের অপচেষ্টার প্রতিবাদে এবং জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ ৮ জুলাই সোমবার বিকেলে নগরের চেরাগি চত্বরে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

চট্টগ্রামের সর্বস্হরের সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের আয়োজনে যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার, বিশিষ্ট লেখক ও বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সরগম একাডেমি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান হওয়ার পরও ভূমিদস্যু ও সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে এক ঘৃণ্যতম ও জঘন্য অপরাধ করেছে। তারা বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করতে চায়। হাজার বছরের ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতি ধ্বংস করতে দেওয়া যাবে না মুক্তিযুদ্ধের চেতনায় লালিত অসাম্প্রদায়িক বাংলাদেশে। তারা আরও বলেন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংস করে স্বাধীনতা বিরোধী প্রেতাত্মারা বাঙালি চেতনায় আঘাত করে আবারও তারা পাকিস্তানী ভাবধারা প্রতিষ্ঠা করতে চায়। তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সরগম একাডেমি ভাঙচুর করে এবং অবৈধ দখল করে সাংস্কৃতিক কর্মকান্ড স্তব্ধ করতে দেয়া যাবে না।

বক্তারা অবিলম্বে সরগম একাডেমিতে ভাঙচুর, লুটপাট ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

 

এসময় শুরুতে বক্তব্য রাখেন দেশের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগীত বিশারদ ও সরগম একাডেমির প্রতিষ্ঠাতা ওস্তাদ স্বপন কুমার দাশ।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো কামাল উদ্দিন, মুক্তিযুদ্ধ গবেষক জামশেদ উদ্দিন, সরগম একাডেমির সভাপতি কিরণ শর্মা, সংগীত শিল্পী শামসুল হায়দার তুষার, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি মো : নুরুল হুদা চৌধুরী, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো হাসান মুরাদ, সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, সংস্কৃতি মঞ্চ সভাপতি কামরুল হুদা, বাউল শিল্পী জুয়েল দ্বীপ, সাংস্কৃতিক সংগঠক তন্দ্রা দাশ গুপ্তা, অভিষেক দাশ, অহনা দাশ, প্রিয়ংকা দাশ, মিষ্টি রুপা, আদ্রিতা গুহ, আদিত্য গুহ ধ্রুব, সজীব মহাজন, রানা দাশ, মো ইমন, মো সিফাত, মো আরাফাত, মো সালমান, মো রায়হান, মো : মাহিন, আরিফুল আকবর চৌধুরী, রোকন উদ্দিন আহমেদ প্রমুখ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

শহিদ জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে গণস্বাক্ষর 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে হারিয়ে যাওয়া মহুয়াকে উদ্ধার করে দিল পুলিশ

সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে: রাজশাহীতে উপদেষ্টা আসিফ 

আওয়ামিলীগ পন্তী প্রফেসরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন 

উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল AMUST রাজশাহী

বিডিক্লিন রাজশাহীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

ওল্ড রাজশাহী ল্যাবরেটরিয়ান্স সোসাইটি’র বার্ষিক সভা অনুষ্ঠিত 

রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার; গ্রেফতার ২

ভ্রাম্যমান আদালতে বিস্কুট বেকারীকে জরিমানা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial