রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সরগম একাডেমির মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ১১, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ

 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান সরগম একাডেমির আয়োজনে এবং পরিবেশ সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের সহযোগিতায় মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন আজ ১১ জুলাই বিকেল ৫টায় নগরীর জিইসির মোড় সংলগ্ন জিইসি থেকে গোলপাহাড় মোড় পর্যন্ত মিড আইল্যান্ডে শতাধিক চারা রোপনের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনকালে সরগম একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, সঙ্গীত বিশারদ, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সঙ্গীত পরিচালক ওস্তাদ স্বপন কুমার দাশ বলেন, পরিবেশ আজ হুমকির সম্মুখিন। বিশ্ব জলবায়ূ পরিবর্তনের ফলে মারাত্মক বিপর্যয়ের মুখে বাংলাদেশ। এর থেকে পরিত্রাণ পেতে এবং বাংলাদেশকে জলবায়ূ সংকট থেকে রক্ষা করতে বৃক্ষরোপনের বিকল্প নেই। তিনি বলেন, সরগম একাডেমি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান হলেও সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপন কার্যক্রম জোরদার করবে। সংগঠনের আয়োজনে মাসব্যাপী নগরের বিভিন্ন এলাকায় পর্যাক্রমে বৃক্ষরোপন কার্যক্রম পরিচালনা করা হবে।

পরিবেশ সংগঠক ও এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাসুদ রানা এসময় বলেন, সরগম একাডেমি ও এ্যাড ভিশন বাংলাদেশ যৌথভাবে সমগ্র চট্টগ্রামে পরিবেশ আন্দোলন নিয়ে সমন্বিতভাবে কাজ করবে। মাসব্যাপী বৃক্ষরোপন কার্যক্রম কর্মসূচীতে সকল বৃক্ষ প্রেমিককে সরগম একাডেমি ও এ্যাড ভিশন বাংলাদেশের পাশে থেকে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপন কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. হাসান মুরাদ, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি নাছির বাঙালী, কেন্দ্রীয় সদস্য মো. সেলিম উল্লাহ চৌধুরী, সরগম একাডেমির সাধারণ সম্পাদক অভিষেক দাশ, চ্যানেল আই সেরা কণ্ঠশিল্পী জুয়েল দ্বীপ, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের আহ্বায়ক স ম জিয়াউর রহমান, সদস্য ও সঙ্গীত শিল্পী ঝুলন দত্ত প্রমূখ। এই উদ্বোধনী কর্মসূচীতে মিড আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ শতাধিক চারা রোপন করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে তোলপাড় রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়

হাসিনার পেতাত্মা রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেল সুপার রত্না রায়

অবৈধভাবে সমুদ্রপথে ইতালী যাবার সময় নৌকাডুবিতে রাজৈরের দুই যুবকের মৃত্যু

‘ঘুষকাণ্ডে দালালি’র দায়ে সাসপেন্ড হন হিটলার, মার খেয়ে মামলা করে আপোস করেন নিজেই

সত্য বলার মূল্য গলা কাটা লাশ — তুহিন হত্যায় জবাবদিহি চায় সাংবাদিক সমাজ!

আরএমপি’র পৃথক অভিযানে ফেন্সিডিল ও হেরোইন উদ্ধার; গ্রেপ্তার ৩

আ. লীগের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন চট্টগ্রামের তিনজন

চায়না হানি ট্র্যাপ ও অবৈধ জালে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের জলাভূমি

আওয়ামীলীগের ৮ জনসহ ১৪ জনের অধিক প্রার্থী : চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে রাকাবে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial