রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী নগরীর ২১ নং ওয়ার্ডে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ  পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহী মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

১৩ মার্চ (শুক্রবার) বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিউল ইসলাম সজিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব পিয়ারুল ইসলাম পিন্টু, বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেন, ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাখাওয়াত হোসাইন এবং শাহ মখদুম কলেজ ছাত্রদলের সভাপতি মো. সেতু।

এছাড়াও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বেতন কমিয়ে অর্ধেক, সাত মাস ধরে নেই পরিশোধ—ক্ষোভ এনজিও কর্মীদের

পলাতক থেকে সাবেক মেয়র কন্যার সরকারি বেতন উত্তোলন 

রাজশাহীর আড়ানীতে বিএনপি নেতার নেতৃত্বে ট্রাকভর্তি জিরা লুটের নাটক, অবশেষে ৪ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নাগরিক ফোরামের যৌথ সভার সিদ্ধান্ত দুর্নীতি ও সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী সংগঠন

বগুড়ার সমাবেশ সফল করতে রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ক্যাং থেকে ডক্টর ডুম: যেভাবে বদলে গেল মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স’ সিনেমার গল্প

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

মানবতার আরেক নাম ‘ডাঃ আল আমিন’

আরএমপি ডিবি’র অভিযানে মহাসড়কে চাঁদাবাজি করার সময় চাঁদাবাজ গ্রেপ্তার

নেশাগ্রস্ত অবস্থায় গালিগালাজের জেরে মারধর, পরে চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial