রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোদাগাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ১৮, ২০২৫ ১:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল ও সার্থক করতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ আমিন অনিক।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। আগামী ১৯ আগস্ট দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীকে রাজশাহীসহ সারাদেশে উৎসবমুখর ও জনসম্পৃক্ত করে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান মিতু বলেন, “স্বেচ্ছাসেবক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা একটি শক্তিশালী সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দ উৎসবকে সফল করতে আমাদের সবাইকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে তৌহিদ আমিন অনিক বলেন, “বর্তমান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার সংগ্রামে স্বেচ্ছাসেবক দল সাহসী ভূমিকা রাখবে। প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের নতুন উদ্দীপনা ও শক্তি সঞ্চয়ের প্রেরণা।”

আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
চট্টগ্রাম নাগরিক ফোরামের দীর্ঘ আন্দোলনের ফসল : একনেকে অনুমোদিত নতুন কালুরঘাট সেতু

চট্টগ্রাম নাগরিক ফোরামের দীর্ঘ আন্দোলনের ফসল : একনেকে অনুমোদিত নতুন কালুরঘাট সেতু

চরবাগডাঙ্গার উন্নয়নের রূপকার প্যানেল চেয়ারম্যান নুরুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ

পুঠিয়া উপজেলা নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

কাটাখালী থানায় ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি’র অস্থাবর সম্পত্তি জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

১৮ বছর পর রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন 

আইন অমান্য করে পুকুর খননের লিস্টের টপ রাজশাহীর বাঘা

কোটাভঙ্গ, পদোন্নতি বাণিজ্য ও নথি গোপন —রেলওয়ে পশ্চিমাঞ্চলে ভয়াবহ অনিয়মের চিত্র

“রাজশাহীতে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ — ওসি না সরালে দুর্বার আন্দোলন”

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোদাগাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial