রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

অবশেষে দাম কমলো ইন্টারনেট ব্যান্ডউইথের

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন:

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর ইন্টারনেট ব্যান্ডউইথ জিপনের বিশেষ সাশ্রয়ী প্যাকেজের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী জানান, বিটিসিএলের ইন্টারনেট ব্যান্ডউইথ জিপনের বিশেষ সাশ্রয়ী প্যাকেজের আওতায় ৫ এমবিপিএসের বিদ্যমান মূল্যে ৫০০ টাকা থেকে কমিয়ে ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এখন সাশ্রয়ী এই প্যাকেজের আওতায় ১০ এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউথ পাওয়া যাবে ৫০০ টাকায়। ১০ এমবিপিএস ইন্টারনেটের বিদ্যমান মূল্য ৮০০ টাকা।

তিনি জানান, তবে এখন থেকে ১৫ এমবিপিএস পাওয়া যাবে ৮০০ টাকায়। ১২৫০ টাকার ২০ এমবিপিএস মিলবে ১০৫০ টাকায়। ১৪৫০ টাকার ২৫ এমবিপিএস মিলবে ১৩০০ টাকায়। ১৬৫০ টাকার ৩০ এমবিপিএসের নতুন মূল্য ১৫০০ টাকা। ২০৫০ টাকার ৪০ এমবিপিএসের মূল্য ২০০০ টাকা। ২৪৫০ টাকার ৫০ এমবিপিএস মিলবে ২৪০০ টাকা।

প্রতিমন্ত্রী জানান, জিপনের নতুন ঘোষিত প্যাকেজের এ সুযোগ সীমিত সময়ের জন্য প্রযোজ্য হবে।

এদিন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ই-সিমও উদ্বোধন করা হয়। সেই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বাংলা ভাষাভিত্তিক তিনটি অ্যাপ ও নতুন একটি বাংলা ফন্ট ‘পূর্ণ’ উন্মুক্ত করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সূর্যগিরি আশ্রমের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ

মাদরাসার বিরুদ্ধে শতবর্ষী মাঠ দখলের অভিযোগ!

এয়ারপোর্ট থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ফসলি জমি রক্ষায় তিন সংগঠনের সংবাদ সম্মেলন

হারানো মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করলেন আরএমপি পুলিশ কমিশনার

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

উত্তরবঙ্গে গণপরিবহন সচল রাখতে রাজশাহীতে পরিবহন নেতৃবৃন্দের জরুরি সভা অনুষ্ঠিত

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশ কর্তৃক অভিযানে ৪০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার:২

রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ডে মদকের রমরমা ব্যবসার অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial