রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

গণভোটের বৈধতা চ্যালেঞ্জ, ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিলের দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

জানা গেছে, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। মোট প্রদত্ত ভোটের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।

গত ১৩ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ফলাফল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ফলাফল অনুযায়ী, পরিবর্তনের পক্ষে (‘হ্যাঁ’) ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার। বিপক্ষে (‘না’) ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

রিট আবেদনের শুনানির পর আদালতের নির্দেশনার দিকে এখন সবার দৃষ্টি রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসা ও মাদকের আসর

চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিহারা শিক্ষক পরিষদের প্রস্তুতি সভা

রাজশাহীতে আন্ত:জেলা ফুটবল টুনামেন্টে জার্সি বিতরণ

রাজশাহীতে পরিবেশ, কৃষি জমি করার দাবিতে মানববন্ধন

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, বরখাস্ত ২ গেটম্যান

বোয়ালিয়া মডেল থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, অডিও ভাইরাল

লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ০৬ জনকে আটক করেছে 

রাজশাহী সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত 

রাজশাহী মহানগর বিএনপির বিশেষ সভা: ১৫ আগস্ট ৭ থানায় দোয়া-মিলাদ পালনের সিদ্ধান্ত

চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial