রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

গুজবের রাজনীতি: রাজশাহীতে জেলা কার্যালয় দখলের গুজব সোশ্যাল মিডিয়ায়

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয় ‘দখল’ করা হয়েছে—যা সম্পূর্ণ গুজব। সরজমিনে অনুসন্ধানে দেখা যায়, নগরের উপকণ্ঠ সিটিহাট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের ওই কার্যালয়টি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ওই সময় ভাঙচুর, লুটপাট এবং দরজা-জানালা খুলে নেওয়ার ঘটনা ঘটে, ফলে ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সেখানে জাতীয় ও দলীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করছেন। এই ভিডিওকে কেন্দ্র করেই ‘দখল’ নিয়ে প্রচারণা শুরু হয়।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সকালের নামাজের সময় বা নামাজের পর কয়েকজন এসে ছবি-ভিডিও ধারণ করে দ্রুত চলে যায়। তারা দীর্ঘ সময় অবস্থান করেনি এবং কোনো ধরনের দখল বা স্থায়ী কার্যক্রমের আলামত নেই। এলাকাবাসীর দাবি, গুজব ছড়িয়ে পরিস্থিতি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে আরএমপি-এর মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তথ্য গুজব। সেখানে ফোর্স পাঠানো হয়েছিল, কিন্তু কাউকে পাওয়া যায়নি। ভবনটি এখনো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আওয়ামী লীগ কার্যক্রম পরিচালনার সুযোগ না থাকলেও কার্যালয়ে গিয়ে এ ধরনের কার্যক্রম করার সুযোগ নেই; পুলিশ দেখতে পেলে ব্যবস্থা নিত।”

প্রসঙ্গত, রাজনৈতিক দল হিসেবে আওয়ামীলীগ নিষিদ্ধ না হলেও তাদের রাজনৈতিক কার্যক্রম সীমিত। ফলে পরিত্যক্ত কার্যালয়ে গিয়ে স্লোগান বা ছবি প্রদর্শনকে কেন্দ্র করে যে দখলের দাবি তোলা হয়েছে, তা বাস্তবসম্মত নয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি এড়াতে যাচাই করা তথ্য প্রচারের আহ্বান জানিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বন্যাদুর্গতদের পাশে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন

রমজান ও ঈদ উপলক্ষ্যে আরএমপি’র সতর্কতামূলক নির্দেশনা

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাটের অভিযোগ

মোবাইল নিষেধাজ্ঞার পর মর্মান্তিক ট্র্যাজেডি: তিন বোনের আত্মহত্যা

রাজশাহী উন্নয়ন কতৃপক্ষ (আরডিএ) নাগরিক সেবায় ব্যাপক পরিবর্তন

অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ

রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় আতাউর রহমান বাঁধনের বৃক্ষ রোপণ কর্মসূচি 

বিএমডিএ’র আরও দুই কর্মকর্তা সাসপেন্ড, চেয়ারম্যানকে ভর্ৎসনা

রাজশাহীতে বিএনপি নেতার হাসুয়ার কোপে যুবক আইসিইউতে মৃত্যুশয্যায় 

অমর একুশে বইমেলা ২০২৪ এবার সিআরবিতে

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial