রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ষড়যন্ত্রমূলক মামলা দাবি: শান্তর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:  ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান শান্তর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্বেচ্ছাসেবক দলের রাজশাহী মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, মনিরুজ্জামান শান্তর আত্মীয়-স্বজন এবং স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ। বক্তারা দাবি করেন, মনিরুজ্জামান শান্ত একজন সুনামের ব্যক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।
তবে মানববন্ধন চলাকালে মামলা দায়েরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রীকে নিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সচেতন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, মনিরুজ্জামান শান্ত নগরের বোয়ালিয়া (পশ্চিম) থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তার বাড়ি বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকায়। তিনি ও তার ভাই সেখানে একটি মোটরসাইকেল গ্যারেজ পরিচালনা করেন।
রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৩ বছর বয়সী এক শিক্ষার্থীর অভিযোগ, মোটরসাইকেল পার্কিংয়ের টিকিট নিতে অস্বীকৃতি জানালে গত শনিবার সন্ধ্যায় মনিরুজ্জামান শান্ত প্রকাশ্যে তাকে ধর্ষণের হুমকি দেন।
এ ঘটনায় পরদিন রোববার সকালে ভুক্তভোগী ছাত্রী থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে শান্ত ও তার ভাই শুভকে আসামি করা হয়।
এদিকে, ঘটনার পর থেকে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

রাজশাহীতে ডাক্তারের হাতে রোগী মারধরের অভিযোগ, থানায় মামলা

আরএমপি ডিবি’র অভিযানে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী তৈরির সামগ্রী উদ্ধার; গ্রেপ্তার ১

প্রবীণ সাংবাদিক জুয়েল ইসলাম আর নেই: রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব শোকাহত

রাজশাহীতে জাল নোটসহ কথিত ভুয়া সাংবাদিক শুকুর রানা আটক: অতীতেও রয়েছে নানা অপকর্মের অভিযোগ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

পদ প্রত্যাশী সাবেক যুবলীগ নেতা রনি’র বিরুদ্ধে চাঁদা দাবি ও ভুমি দখলের অভিযোগে মানববন্ধন 

আওয়ামী লীগের ঘনিষ্ঠতার অভিযোগে বিতর্কিত, বহিষ্কারের আগেই পদত্যাগ করলেন এনসিপি নেত্রী মায়া

ব্যাংক এশিয়ার গ্রাহক সচেতনতা সপ্তাহ শুরু 

ধিক্কার ধর্ষকদের: রুখে দাও সম্মিলিত প্রতিরোধে!

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial