রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্নীতি অনুসন্ধান
  11. ফটো গ্যালারি
  12. বাণিজ্য
  13. বিনোদন
  14. বুলেটিন স্পেশাল
  15. ভিডিও গ্যালারি

রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

প্রতিবেদক
Shadhin
মার্চ ১৩, ২০২৪ ২:৪৩ পূর্বাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সিঅ্যান্ডবি মাঠ থেকে তিন বছরের এক শিশুকে উদ্ধার করে অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১১ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বিকেল ৪ টায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সিঅ্যান্ডবি মাঠে স্থানীয়রা কান্নারত অবস্থায় একটি তিন বছরের শিশু দেখতে পায়। শিশুটি নাম ও ঠিকানা বলতে না পারায় তারা শাহমখদুম থানায় জানায়। সংবাদ পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এরপর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন থানার সকল টহল টিমকে উদ্ধারকৃত শিশু সাব্বিরের বাব-মায়ের সন্ধানের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি ওয়ার্ড কাউন্সলরের সহযোগিতায় থানা এলাকায় মাইকিং-এর ব্যাবস্থা করেন। মাইকিং শুনে সাব্বিরের মা থানায় উপস্থিত হন।

পরবর্তীতে শিশু সাব্বিরকে তার মায়ের কাছে প্রদান করা হয়। সাব্বিরের মা জানায়, সাব্বির বাড়িতে খেলছিল। খেলতে খেলতে বাড়ির বাহিরে গিয়ে পথ হারিয়ে ফেলে। শিশু সাব্বিরকে ফিরে তার মা অত্যন্ত আনন্দিত। আরএমপি পুলিশের দায়িত্বশীল আচরণের জন্য তিনি আরএমপি’র শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর পুঠিয়ার এক মেয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করে আত্মহত্যা

তিস্তার চরে ভূট্টার সমাহার কৃষকের মুখে হাসি

মুখোশ বদলালেও চরিত্র বদলায়নি: রাজশাহীর সুবিধাভোগী সাংবাদিকদের নগ্ন রূপ

বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী স্মরণে সাহিত্য সন্ধ্যায় বক্তারা বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে চিরজাগ্রত একটি নাম

চট্টগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ

সাবেক অধ‍্যক্ষ ও গর্ভনিং বডির সভাপতির কারসাজি রুখে দিল সচেতন এলাকাবাসী

আরএমপি ডিবি’র অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ জন আটক

পুকুর খনন – আগে করেছে আওয়ামী লীগ, এখন করছে বিএনপি

বিশিষ্ট সাংবাদিক স ম জিয়াউর রহমান ভয়েস অব সুন্দরবনের চট্টগ্রাম ব্যুরো নিযুক্ত 

সত্য বলার মূল্য গলা কাটা লাশ — তুহিন হত্যায় জবাবদিহি চায় সাংবাদিক সমাজ!

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial