রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্নীতি অনুসন্ধান
  11. ফটো গ্যালারি
  12. বাণিজ্য
  13. বিনোদন
  14. বুলেটিন স্পেশাল
  15. ভিডিও গ্যালারি

রাজশাহীতে স্বর্ণ প্রতারণার অভিযোগে ডিবির হাতে অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রতিবেদক
Shadhin
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ
রাজশাহীতে স্বর্ণ প্রতারণার অভিযোগে ডিবির হাতে অটোরিকশাচালক গ্রেপ্তার। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শিমলা পার্ক এলাকা থেকে স্বর্ণ প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি মোহাম্মদ ফজর আলী (৫০)। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ (আদর্শগ্রাম) এলাকার বাসিন্দা এবং আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি বিকেল পৌনে তিনটার দিকে নাটোর জেলার বাসিন্দা হাসিনা বেগম চিকিৎসার উদ্দেশ্যে লক্ষ্মীপুর পপুলার হাসপাতালে যাওয়ার জন্য একটি অটোরিকশায় ওঠেন। তবে অটোরিকশাচালক তাকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরিয়ে শিমলা পার্ক এলাকায় নিয়ে যান।

এ সময় চালক সোনালি রঙের একটি ধাতব খণ্ড দেখিয়ে সেটিকে স্বর্ণ দাবি করে এর বিনিময়ে টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী নারী সেখানে টহলরত ডিবি পুলিশের কাছে অভিযোগ করেন।

খবর পেয়ে ডিবি পুলিশ তাৎক্ষণিকভাবে অটোরিকশাটি থামিয়ে চালককে তল্লাশি করে। তল্লাশিকালে তার কাছ থেকে ‘উপহার’ লেখা একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে গোলাপি কাগজে মোড়ানো সোনালি রঙের একটি ধাতব খণ্ড (আনুমানিক ১৭ গ্রাম ওজন) এবং ‘শ্রী জুয়েলার্স’ লেখা প্যাডের একটি চিঠি পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মোহাম্মদ ফজর আলী স্বীকার করেন, উদ্ধারকৃত ধাতব খণ্ডটি আসল স্বর্ণ নয়। তিনি কৌশলে ধাতব খণ্ড ও জুয়েলার্সের নামযুক্ত চিঠি রাস্তায় ফেলে দিতেন এবং পরে তা কুড়িয়ে পাওয়ার নাটক সাজিয়ে যাত্রীদের সামনে সেটিকে স্বর্ণ বলে দাবি করতেন। এরপর যাত্রীরা সেটিকে প্রকৃত স্বর্ণ ভেবে মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিতেন।

ডিবি পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিশোধ নয় দেশকে নতুন ভাবে গড়তে চাই জামায়াতে ইসলামী

আরএমপি ডিবি’র অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ জন আটক

রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডেকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠিত 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩ ও মাদকদ্রব্য উদ্ধার

গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নারীসহ ভাইরাল, সাংবাদিকদের মামলার হুমকি

রাজশাহীতে শিক্ষাবোর্ড কর্মচারীর জনগণের চলাচলের রাস্তা দখল, এলাকাবাসীর ভোগান্তি

রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এখনও বৈষম্যর শিকার কর্মচারীরা 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial