রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্নীতি অনুসন্ধান
  11. ফটো গ্যালারি
  12. বাণিজ্য
  13. বিনোদন
  14. বুলেটিন স্পেশাল
  15. ভিডিও গ্যালারি

চায়না হানি ট্র্যাপ ও অবৈধ জালে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের জলাভূমি

প্রতিবেদক
Shadhin
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৭:৩৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীসহ দেশের অভ্যন্তরীণ জলাভূমিতে চায়না থেকে আমদানি করা মাছ ধরার ফাঁদ, কৃত্রিম হানি ট্র্যাপ ও রাসায়নিক আকর্ষণকারীর অবাধ ব্যবহারে প্রাণবৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জরুরি নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

 

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) রাজশাহী এসকে সেমিনার হলে বাংলাদেশ রিসোর্স সেন্টার, গ্রিন কোয়ালিশন–রাজশাহী ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীর পদ্মা নদীসহ নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার নদী, বিল, খাল ও মৌসুমি জলাশয়ে নির্বিচারে ব্যবহার করা হচ্ছে চায়না দুয়ারী জাল, ছাতা জাল ও মোনোফিলামেন্ট কারেন্ট জাল। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর লেড লাইট, রাসায়নিক হানি ট্র্যাপ ও ইলেকট্রিক ফিশিং ডিভাইসের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে।

 

বক্তারা বলেন, মাছের দ্রুত বৃদ্ধি ও অধিক আহরণের আশায় হরমোনাল ইনজেকশন ও মাছকে বন্ধ্যাত্বকারী ট্যাবলেট ব্যবহারের প্রবণতাও আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর ফলে জলজ প্রাণীর স্বাভাবিক প্রজনন ব্যবস্থা ধ্বংস হচ্ছে। দেশি মাছ, জলজ উদ্ভিদসহ সামগ্রিক প্রাণবৈচিত্র্য দ্রুত হ্রাস পাচ্ছে এবং জলাভূমিনির্ভর জেলে ও সাধারণ মানুষের জীবিকা চরম ঝুঁকিতে পড়ছে।

 

সংবাদ সম্মেলনে পবা উপজেলার বারনই নদী পাড়ের মৎস্যচাষী আবু সামা বলেন, দুয়ারী জাল ব্যবহারের পাশাপাশি মাছ বড় করার জন্য হরমোনাল ইনজেকশন ও বন্ধ্যাত্বকারী ট্যাবলেট খাওয়ানো হয়। বৃষ্টি ও বন্যার সময় এসব রাসায়নিক পুকুর থেকে বেরিয়ে মুক্ত জলাশয়ে চলে যায়। ফলে অন্যান্য জলজ প্রাণীর ওপরও এর মারাত্মক প্রভাব পড়ছে। আগে বিলে ও নদীতে যে পরিমাণ দেশি মাছ পাওয়া যেত, এখন তা আর নেই।

 

বারসিক-এর নৃবিজ্ঞানী ও আঞ্চলিক সমন্বয়ক মো. শহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণমূলক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, সাম্প্রতিক মাঠ গবেষণা ও নৃবৈজ্ঞানিক অনুসন্ধানে দেখা গেছে, এসব প্রযুক্তি স্বল্পমেয়াদে কিছু জেলের আয় বাড়ালেও দীর্ঘমেয়াদে জলাশয়কে কার্যত ‘মৃত’ করে দিচ্ছে। রাসায়নিক হানি ট্র্যাপে ব্যবহৃত উপাদান জলাশয়ে জমে থেকে খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

 

তিনি আরও জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও রাসায়নিক হানি ট্র্যাপ অনলাইন শপে অবাধে বিক্রি হচ্ছে এবং এর বেশির ভাগই চায়না থেকে আমদানি করা বা অবৈধভাবে দেশে প্রবেশ করছে। মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০ ও পরিবেশ সংরক্ষণ আইনে এসব উপকরণ নিষিদ্ধ থাকলেও কার্যকর প্রয়োগের অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

 

বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, এটি শুধু প্রযুক্তির অপব্যবহার নয়, বরং মৎস্য ব্যবস্থাপনায় একটি কাঠামোগত ব্যর্থতা। আইন থাকলেও ক্ষতিকর এসব ফাঁদ ও রাসায়নিকের আমদানি, বিপণন ও ব্যবহার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে না।

 

সংবাদ সম্মেলনে মৎস্যচাষীদের পক্ষ থেকে আবু সামা সাত দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—

জলাভূমিতে বিষ, হানি ট্র্যাপ, বৈদ্যুতিক শক ও অবৈধ মাছ ধরার উপকরণ অবিলম্বে নিষিদ্ধ ও কঠোর নিয়ন্ত্রণ;

চায়না থেকে আমদানি করা হরমোন, বিষ ও অবৈধ মাছ ধরার উপকরণ বন্ধ;

বিদ্যমান মৎস্য ও পরিবেশ আইন কার্যকর করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি;

জলাভূমি ব্যবস্থাপনায় লোকায়ত ও ঐতিহ্যগত জ্ঞানের স্বীকৃতি;

জলাভূমিনির্ভর জনগোষ্ঠীর খাদ্য ও জীবিকা নিরাপত্তায় বিশেষ কর্মসূচি গ্রহণ;

জলাভূমিকে মানুষসহ সকল প্রাণের জীবনের অধিকার সংশ্লিষ্ট এলাকা হিসেবে বিবেচনা;

এবং অনলাইন প্ল্যাটফর্মে নিষিদ্ধ পণ্য বিক্রি বন্ধে কঠোর তদারকি।

 

বক্তারা সতর্ক করে বলেন, এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে বরেন্দ্র অঞ্চলসহ দেশের জলাভূমি ও মৎস্য সম্পদ অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। একই সঙ্গে জনস্বাস্থ্য ঝুঁকি বাড়বে, যার নেতিবাচক প্রভাব ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে হবে।

 

 

 

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসী রবি গ্রেপ্তার

পবিত্র আশুরা উপলক্ষে আরএমপি’র নোটিশ

নির্বাচন কমিশনের স্মার্ট ইলেকশন অ্যাপ

ভোটকেন্দ্র খুঁজতে এনআইডি নম্বরই যথেষ্ট: ইসির স্মার্ট অ্যাপ

মাদারীপুর শহরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষন 

মাদরাসার বিরুদ্ধে শতবর্ষী মাঠ দখলের অভিযোগ!

মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

ডাক বাংলা প্রকাশনী’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রামকে ভবিষ্যতে সিলিকন সিটিতে রূপান্তরিত করা হবে – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial