রাজশাহী মেট্রোপলিটন পুলিশ শব-ই-বরাত উদযাপনের সময় অস্ত্র ও বিস্ফোরক নিষিদ্ধ ঘোষণা দিয়েছে।
আগামী ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ দিবাগত রাতে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) পালিত হবে।
পবিত্র রাতটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে এবং মহানগর এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আইন-১৯৯২ এর ২৬(ঢ), ২৯(১)(ক) এবং ২৯(১)(খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে, রাজশাহী মহানগর এলাকায় আগামী ০৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে ০৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি ও পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় এবং ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ আরএমপি’র পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নাগরিকদের অনুরোধ করা হয়েছে, শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে রাতটি উদযাপন করতে।



















