রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্নীতি অনুসন্ধান
  11. ফটো গ্যালারি
  12. বাণিজ্য
  13. বিনোদন
  14. বুলেটিন স্পেশাল
  15. ভিডিও গ্যালারি

অতিরিক্ত মদ পানে’ গ্রামপুলিশের মৃত্যু

প্রতিবেদক
Shadhin
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে অতিরিক্ত মদ পানে মনজুরুল ইসলাম (৫৫) নামের গ্রামপুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে বিনাইল ইউনিয়নের দেশমা বাজারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মনজুরুল ইসলাম ওই ইউনিয়নের গঙ্গাদাশপুর এলাকার নছির ফকিরের ছেলে । স্থানীয় বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, বেশ কিছুদিন ধরে গ্রামপুলিশ মনজুরুল ইসলাম আদিবাসী গ্রামে গিয়ে দেশি মদ পান করে আসছিলেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতেও পরিবারের সবার অজান্তে আদিবাসী গ্রামে গিয়ে অতিরিক্ত মদ পান করেন তিনি। পরে ওই গ্রামের পাশে রাস্তার পাশেই বসে থাকা অবস্থায় ভোরের দিকে তিনি মারা যান। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সর্বশেষ - বিনোদন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial