রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্নীতি অনুসন্ধান
  11. ফটো গ্যালারি
  12. বাণিজ্য
  13. বিনোদন
  14. বুলেটিন স্পেশাল
  15. ভিডিও গ্যালারি

রাজশাহীতে টিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শন করেন উপ-মহাপরিচালক

প্রতিবেদক
Shadhin
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদন:

রাজশাহী মতিহার থানায় নগর ভিত্তিক ১০ দিন মেয়াদি টিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী।

মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে মতিহারের আশার আলো ক্লাস্টারে অনুষ্ঠিত প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় উপ-মহাপরিচালকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বোয়ালিয়ার থানা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সুজন রানা , মতিহার থানা আনসার ভিডিপি প্রশিক্ষিকা যোবেদা খাতুন , রাজপাড়া থানা আনসার ভিডিপি প্রশিক্ষিকা মোসাঃ কামরুননেসা।

উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী।প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছালে বোয়ালিয়া থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সুজন রানা তাকে চলমান প্রশিক্ষণ সম্পর্কে ব্রিফিং করেন।

পরিদর্শন শেষে ১০ দিন ব্যাপী টিডিপি মৌলিক প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে উপ-মহাপরিচালক বলেন , আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পৃথিবীর সর্ববৃহৎ জনসম্পৃক্ত সুশৃঙ্খল বাহিনী। প্রতিটি গ্রাম থেকে শুরু করে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ ও ঝুকিপূর্ণ স্থানে এই বাহিনীর সদস্যরা নিরাপত্তা প্রদান করে আসছে। দায়িত্ব পালনের মাধ্যমে এই বাহিনী সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। প্রশিক্ষণ গ্রহণ করে প্রায় শতভাগ সদস্য বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। প্রথমে ১০ দিনের গ্রাম/নগর ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে পর্যায়ক্রমে ২১ দিন মেয়াদী অস্ত্র চালনা প্রশিক্ষণ এবং বিভিন্ন আত্মকর্মসংস্থান মূলক প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সারাদেশে নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে হবে।

তিনি বলেন , প্রশিক্ষণপ্রাপ্ত সকল সদস্যরা দেশের অভ্যন্তরীণ জাতীয় স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা রক্ষা , দুর্গাপূজা , দুর্যোগ মোকাবেলায় দায়িত্ব পালন করে , এ বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করে ভিডিপি/টিডিপি সদস্যরা নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে ভোটের রাতে দলবদ্ধ ধর্ষণ: ১০ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

শাহমুখদুম থানা বিএনপি: আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব নাসিম খান

রাজশাহীর সিলিন্দায় ডিবি পুলিশের ধাওয়া: বিদেশি পিস্তল ও গুলিসহ মাগাজিন উদ্ধার, পলাতক ছিনতাইকারীরা

রাজশাহীর সিলিন্দায় ডিবি পুলিশের ধাওয়া: বিদেশি পিস্তল ও গুলিসহ মাগাজিন উদ্ধার, পলাতক ছিনতাইকারীরা

আওয়ামী লীগের প্রচারণার গায়ক বিএনপির মঞ্চে, প্রশ্ন তৃণমূলে

পলাতক থেকে সাবেক মেয়র কন্যার সরকারি বেতন উত্তোলন 

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংগঠনিক সভা ও বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

“রাজশাহীতে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ — ওসি না সরালে দুর্বার আন্দোলন”

আরএমপি ডিবি’র অভিযানে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

মতিহার থানার অভিযান সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফ্ল্যাট হাতানোর চেষ্টায় জেলায় জেলায় ১৯টি মিথ্যা মামলা দায়ের

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial