রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্নীতি অনুসন্ধান
  11. ফটো গ্যালারি
  12. বাণিজ্য
  13. বিনোদন
  14. বুলেটিন স্পেশাল
  15. ভিডিও গ্যালারি

রাজশাহী মহানগরে প্রজন্ম ৭১-এর নতুন নেতৃত্বে তরুণদের উত্থান

প্রতিবেদক
Shadhin
আগস্ট ২৪, ২০২৫ ৫:২২ পূর্বাহ্ণ

আহ্বায়ক মোঃ সৈকত পারভেজ, সদস্য সচিব মোঃ এরশাদ আলী এরশাদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপন, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আইউব আহম্মেদ শাহী এবং সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মোরশেদ-এর স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটি ২২ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়।

 

নতুন কমিটিতে নেতৃত্বে আসছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। মোঃ সৈকত পারভেজ আহ্বায়কের দায়িত্বে এবং মোঃ এরশাদ আলী এরশাদ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া মোঃ রবিউল ইসলাম রাসেল সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন।

 

একই সঙ্গে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— মোঃ মামুন আলী, মোঃ সাকিল আহম্মেদ আলী, মোঃ সজীব হোসেন, মোঃ মাহফুজ আলী মানিক, মোঃ শিমুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মনি, মোঃ মোস্তাফিজুর রহমান হিমেল, মোঃ রাসেল জামান রাসেল, সাব্বির হোসেন জীবন, মোঃ মেহেদী হাসান পলাশ, মোঃ নাদীম হাসান, মোঃ পায়েল সরকার, মোঃ মানিক, মোঃ রিয়াজুল ইসলাম রাজীব, মোঃ সাইফুল ইসলাম স্বপন, মোঃ আব্দুল সালাম, মোঃ সাঈদ আলী, মোঃ আমীর হামজা, মোঃ ফায়সাল ঋত্তিক, মোঃ ইফাত হোসন প্রমুখ।

এছাড়া কমিটিতে আরও ২৮ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

কেন্দ্রীয় সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপন বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এগিয়ে যাচ্ছে। এই নতুন নেতৃত্বে তরুণদের উত্থান রাজশাহীতে সংগঠনকে আরও শক্তিশালী করবে।”

 

আহ্বায়ক মোঃ সৈকত পারভেজ বলেন, “রাজশাহীতে তরুণ প্রজন্মকে সংগঠিত করে আমরা গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করবো। আমাদের লক্ষ্য প্রতিটি ওয়ার্ডে প্রজন্ম ৭১-এর শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করা।”

 

সদস্য সচিব মোঃ এরশাদ আলী এরশাদ বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং রাজশাহী মহানগরের প্রতিটি প্রান্তে প্রজন্ম ৭১-এর বার্তা পৌঁছে দেবো। তরুণদের সক্রিয় অংশগ্রহণেই সংগঠন শক্তিশালী হবে।”

 

রাজশাহী মহানগর সবসময় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হয়। তরুণদের নেতৃত্বে নবগঠিত এ কমিটি প্রমাণ করছে যে, সংগঠনটি ভবিষ্যতে রাজশাহীতে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে চায়। বিশেষ করে তৃণমূল পর্যায়ে তরুণদের সম্পৃক্ত করে আগামী দিনে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ গণতান্ত্রিক আন্দোলনে মুখ্য ভুমিকা রাখতে সক্ষম হবে বলেই মনে করছে নেতারা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

বরগুনায় এনসিটিএফ এর এৈমাসিক সমন্বয়ে অনুষ্ঠিত 

দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবে মেতে উঠেছে রাবির ফোকলোর বিভাগ 

জনগনের ভালবাসায় সিক্ত চেয়ারম্যান প্রার্থী রবিউল আলম

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮ ও মাদকদ্রব্য উদ্ধার

তিস্তার চরে ভূট্টার সমাহার কৃষকের মুখে হাসি

দুঃস্থ-অসহায় ও গরীবদের মাঝে এ্যাড ভিশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরন 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩

রাজশাহীতে যুবদলের উদ্যোগে ইজতেমায় আগত মুসল্লিদের পানি ও চিকিৎসা সেবা প্রদান

জিয়া সাংস্কৃতিক সংগঠনের রাজশাহী মহানগর এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial