রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ৬ মার্চ ২০২৪ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্নীতি অনুসন্ধান
  11. ফটো গ্যালারি
  12. বাণিজ্য
  13. বিনোদন
  14. বুলেটিন স্পেশাল
  15. ভিডিও গ্যালারি

রামেবিতে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক অবহিতকরণ সভা

প্রতিবেদক
Shadhin
মার্চ ৬, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রামেবির সিটিজেন চার্টার কমিটির আয়োজনে এবং রামেবি অধিভুক্ত রাজশাহী জেলার সকল বেসকারী মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ ও ইন্সটিটিউট অব হেল্থ টেকনোলজির প্রতিনিধিদের অংশগ্রহনে বুধবার সকাল সাড়ে ১০টায় রামেবির অস্থায়ী কাযার্লয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অ.দা.) ডা. মো. জাকির হোসেন খোন্দকার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত উপ- কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন। সভায় স্বাগত বক্তব্য দেন রামেবির সিটিজেন চার্টার কমিটির সদস্য সচিব ও ফোকাল পয়েন্ট সেকশন অফিসার মাসুম খান। সভা সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা ও বিকল্প ফোকাল পয়েন্ট মৌসুমি খাতুন।

 

 

সভার দ্বিতীয় পর্বে রামেবির সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন চার্টার কমিটির সদস্য সচিব ও ফোকাল পয়েন্ট মাসুম খান। এরপর সভায় উপস্থিত রামেবির অধিভুক্ত রাজশাহী জেলার বেসকারী মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ ও ইন্সটিটিউট অব হেল্থ টেকনোলজির অধ্যক্ষ ও তাদের প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। এসময় সহকারী রেজিস্ট্রার (চ.দা.) রাশেদুল ইসলাম, সকারী কলেজ পরিদর্শক (চ.দা.) নাজমুল হোসাইন, জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার জামাল উদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সেকশন অফিসার শাহারিয়ার ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নৌকা ডুবির পর বিএনপিতে ভিড়, দীর্ঘদিন পর রাজশাহী বিএনপিতে নতুন নেতৃত্ব

মতিহার থানার অভিযান মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গুরুদাসপুরে বিএডিসির উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি পেলো এলাকাবাসী

চেয়ারম্যানের ইন্ধনে প্রকৌশলীকে ফেরাতে কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মানববন্ধন 

সারাদেশে ধর্ষণ, ছিনতাই রুখতে রাজশাহীতে প্রতিবাদ কর্মসূচি পালন

মা, আমি, আমরা আর ১৯৭১ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা  নাজরিন আরার গ্রন্হটি আগামী প্রজন্মের কাছে এক মূল্যবান ও অনুসরণযোগ্য হতে পারে 

চারঘাটে বিএনপি নেতার নেতৃত্বে অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ 

পবা থানার অভিযানে তিন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

আরএমপি ডিবি’র অভিযানে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার; গ্রেপ্তার ২

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial