রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেড সদৃশ দুই বস্তু, মন্ত্রীকে বের করা হলো পেছনের ফটক দিয়ে

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ১০, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে এ ঘটনা ঘটে।

ওই সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরিস্থিতি বিবেচনায় তাঁকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়।

বিমানবন্দরের সূত্রে জানাযায়, সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে রাজশাহীতে অবতরণ করেন মন্ত্রী। ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে তিনি রাজশাহীতে যাত্রাবিরতি করেছিলেন। এর পাঁচ মিনিট পর স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরের সামনে পড়ে থাকা দুটি সন্দেহজনক বস্তুর বিষয়ে দায়িত্বরত পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে।

পরে পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে বিষয়টি জানানো হয়। নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁকে মূল ফটক ব্যবহার না করে পেছনের গেট দিয়ে বের করা হয়। সেখান থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, বিমানবন্দর থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বস্তু দুটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বেলপুকুর থানার অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন পিয়ারুল ইসলাম পিন্টু

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিল অনুষ্ঠিত

তানোরে শতবর্ষী খেলার মাঠ রক্ষায় এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রতিবাদ

তানোরে শতবর্ষী খেলার মাঠ রক্ষায় এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রতিবাদ

রাতের আঁধারে রাজপাড়ায় পুকুর ভরাট: প্রশাসনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস

রাজশাহীতে মৃত ব্যাক্তির জমি গোপনে বিক্রয়ের অভিযোগ

রাজশাহীতে তহশিলদারের যোগসাজশে আবাসন প্রকল্পের ঘর দখলের অভিযোগ

রাজশাহীতে শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে গণমাধ্যমকর্মীদের একসাথে কাজ করার আহ্বান জেলা প্রশাসকের 

আলহাজ্ব সুজাউদ্দৌলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

রাজশাহীর চারঘাটে ৭৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial