রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ইন্টার্নশিপের সুযোগ নিতে রামেক পরিচালকের কক্ষে গিয়ে আটক ছাত্রলীগের দুই সাবেক নেতা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ১০, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নশিপের সুযোগ নিতে পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা। তাঁরা রামেক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ কর্মকার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান।

আজ (মঙ্গলবার) এ ঘটনা ঘটে। হাসপাতালের একটি সূত্র জানায়, শাস্তির দুই বছর মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় ইন্টার্নশিপ সম্পন্ন করতে শুভ ও নাহিদ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে তাঁদের পরিচালকের কক্ষে ডাকা হয়।

পরিচালকের কক্ষে ছাত্রলীগের ওই দুই নেতা অবস্থান করছেন, এমন খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা পরিচালকের কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন এবং কক্ষের দরজায় ধাক্কাধাক্কি করেন। এতে চরম উত্তেজনা তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ওই দুই নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় তাঁদের ওপর হামলার চেষ্টা চালানো হয়।

২০২৪ সালে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রামেক ছাত্রলীগের ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে শুভ ও নাহিদ ছিলেন। তাঁদের দুজনের দুই বছরের ইন্টার্নশিপ বাতিল ও হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছিল।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের সময়সীমা পার হওয়ার পর নিয়ম অনুযায়ী আবার আবেদন করতে হয়। অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে তবেই ইন্টার্নশিপ করা যায়। কিন্তু শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন পিয়ারুল ইসলাম পিন্টু

সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ৪ ছেলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮ ও মাদকদ্রব্য উদ্ধার

শাহমখদুম থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৭৭৭ কোটি টাকার প্রকল্পে ৯% কমিশন দাবির অভিযোগ, রামেবি ভিসির অপসারণে তিন দিনের আল্টিমেটাম

হোটেল প্রবাসীতে অসামাজিক কর্মকাণ্ড, অভিযুক্ত তরুণের পুলিশের পরিচয়ে হুমকি

বাংলাদেশে শনিবার পবিত্র ঈদুল ফিতর

প্রতারক সায়মনকে গ্রেফতার করলো পুলিশ

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

দ্বাদশ জাতীয় সংসদের ৩০০ জন সংসদ সদস্যদের মধ্যে ১৯৯ জনই ব্যবসায়ী!

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial