নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদসহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর বিকাল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভায়ও তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাটি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত।



















