রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

রাজশাহীতে দালালের ছুরির মুখে সিকিউরিটি গার্ড — ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ২১, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর লক্ষ্মীপুর মোড়ে দায়িত্ব পালন করতে গিয়ে মার খেলেন একজন সিকিউরিটি গার্ড। গলায় ধরা হলো ধারালো দেশীয় অস্ত্র। দেওয়া হলো প্রাণনাশের হুমকি। কিন্তু অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করল রাজপাড়া থানা পুলিশ।

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সিকিউরিটি গার্ড মোঃ সাব্বির হোসেন (২৬) গত ১৯ আগস্ট দুপুর সাড়ে বারোটার দিকে হ্যান্ডমাইকে দালাল, চোর ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সতর্ক করছিলেন। এটাই কাল হলো তার জন্য।

রোগী ধরার দালাল হিসেবে পরিচিত আরিফুল ইসলাম আরিফ (৩৭) সহ কয়েকজন এসে প্রথমে মাইকে বক্তব্য বন্ধ করতে বলে। সাব্বির রাজি না হওয়ায় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়, শরীরের বিভিন্ন স্থানে ছিলাফোলা জখম করা হয়। এরপর আরিফুল দৌড়ে পেছন থেকে ধারালো অস্ত্র এনে সাব্বিরের গলায় ধরে হত্যার হুমকি দেয়।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। তিনি দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। রাজপাড়া থানা পুলিশ অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে আরিফুলকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয়েছে ঘটনায় ব্যবহৃত দেশীয় অস্ত্রটিও।

আজ ২০ আগস্ট ভুক্তভোগী সাব্বির হোসেন রাজপাড়া থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

তাহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুইজন কাউন্সিলর পদে ছয় জনের মনোনয়ন পত্র বৈধ

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশিসহ নিহত ২

রাজশাহী- তে নিখোঁজের দুই দিন পর দুই মাদ্রাসাছাত্র উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার, উদ্ধার ৬০ পিস ইয়াবা

রাজশাহী-৫ আসনে দুই উপজেলায় সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

জলবদ্ধতা দূরীকরণ ও ডেঙ্গু প্রাদুর্ভাব নির্মূলে গাঙপাড়া খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন

তথ্য অধিকার আইনে ৩ আবেদন, দুই দিনের মাথায় অভিযানে রাজশাহী সিটি কর্পোরেশন

বৃষ্টির মধ্যেই নেতাকর্মীদের স্লোগানে মুখরিত রাজশাহী, পালিত হলো স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

ছাত্রাবাস থেকে রাবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial