রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ১৫ মার্চ ২০২৪ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চাক্তাইয়ে জেলা প্রশাসনের অভিযান : জরিমানা সাড়ে ৩ লাখ 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১৫, ২০২৪ ১:১৫ পূর্বাহ্ণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম  : 

পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং ও ভেজালবিরোধী অভিযান জোরদার করেছে জেলা প্রশাসন। আজ ১৪ মার্চ চট্টগ্রামের চাক্তাই এলাকায় সেমাই ও ডালসহ বেশ কয়েকটি পণ্যের গোডাউনে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং আবাসিক ভবনের নিচতলায় চুল্লি বসিয়ে সেমাই তৈরির দায়ে ভবন মালিক মোহাম্মদ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে উক্ত সেমাই কারখানা বন্ধ করে দেয়া হয়। এরপর লাকী ডাল মিলে মানুষের খাবার অনুপযুক্ত ডাল ভাঙানো এবং প্যাকেট করার অভিযোগে ম্যানেজার সুজন চৌধুরীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে কামাল সওদাগরের ফ্যাক্টরিতে বসে ক্ষতিকর ক্রোমিয়াম যুক্ত ট্যানারির বর্জ্য পোল্ট্রি ফিড এবং মাছের খাদ্যের সাথে মেশানোর দায়ে ম্যানেজার মো: আবু তালেবকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং এসকল বর্জ্য মিশ্রিত পোল্ট্রি ফিড আগামী ৩ দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ দেয়া হয়।

উল্লেখ্য যে, এই ফ্যাক্টরিটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তালা ভেঙে সেখানে প্রবেশ করেন অভিযান পরিচালনাকারী দল।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম এর জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ” পবিত্র রমজান মাসে অধিক মুনাফা লাভের আশায় যদি কেউ এসকল অসাধু কার্যক্রম চালায় তাদেরকে কোন ছাড় নাই। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। যেখানেই অভিযোগ পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেয়া হবে।

এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাকলিয়া ফায়ার সার্ভিস এবং বাকলিয়া থানা পুলিশ এর উপ পরিদর্শক সাহাব উদ্দিন এর নেতৃত্বে একটি দল।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

প্রতারণা চক্রের ধর্ষণ মামলায় ফেঁসে গেলেন ৬ যুবক

তারেক রহমান সাইবার ফোরামের উদ্যোগে রাজশাহীর ১৫ নাম্বার ওয়ার্ডে কম্বল বিতরণ 

রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

নামাজে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলি, রাজশাহীতে প্রাণ গেল নিরীহ ব্যক্তির

চন্দ্রিমা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এ্যাড ভিশন বাংলাদেশের ক্লিন সিটি গ্রীণ সিটি ক্যাম্পেইন শুরু

গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নারীসহ ভাইরাল, সাংবাদিকদের মামলার হুমকি

কাটাখালী সীমান্তে মাদকের চালান ভেস্তে দিল বিজিবি

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial