রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২ জুন ২০২৬ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সম্ভাব্য ফ্রান্স সফর বিষয়ে সিটি কর্পোরেশন এর প্রকৃত বক্তব্য

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ২, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ

বুলেটিন প্রতিবেদকঃ সম্প্রতি কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জন করতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আংশিক ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে প্রচারিত হয়েছে। এ বিষয়ে প্রকৃত তথ্য রাজশাহীবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে।

 

প্রকৃতপক্ষে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেড বিদ্যুৎ সাশ্রয়ী ও আধুনিক নগর আলোকায়ন প্রযুক্তি বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীকে ফ্রান্স সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এই সম্ভাব্য সফরের যাবতীয় ব্যয়ভার আমন্ত্রণকারী প্রতিষ্ঠান বহন করার প্রস্তাব করেছিল এবং এ সফরের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো অর্থ ব্যয়ের প্রশ্নই ছিল না। উল্লেখ্য, আমন্ত্রণকারী প্রতিষ্ঠানটি রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো চলমান বা পূর্ববর্তী উন্নয়ন প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত নয়।

 

গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সম্ভাব্য সফর বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। প্রয়োজনীয় সরকারি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদনপত্র প্রেরণ করা হয়েছিল মাত্র। সরকার কর্তৃক কোনো অনুমোদন বা সরকারি আদেশ (জিও) জারি হয়নি। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উক্ত সফরসহ এ ধরনের সকল বিদেশ সফর আপাতত বাতিল করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট সফরটি বাস্তবায়নের কোনো সুযোগ সৃষ্টি হয়নি।

 

অতএব, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ফ্রান্স সফরে যাচ্ছেন, এমন নিশ্চিত তথ্য প্রচার করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে সফরের প্রকৃত উদ্দেশ্যকে উপেক্ষা করে বিভ্রান্তিকর তথ্য প্রচার জনমনে ভুল ধারণা সৃষ্টি করতে পারে।

 

রাজশাহী মহানগরবাসীকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায়, বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ভোট গণনায় কারচুপির অভিযোগ, পুনঃগণনার দাবিতে সংবাদ সম্মেলন

ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে তোলপাড় রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়

এআই জগতে রাজত্ব করতে আসছে অ্যাপল ইন্টেলিজেন্স: কী থাকছে নতুন সিরিতে?

১ কোটি ৬৫ লাখ কৃষক পাবেন ‘কৃষক কার্ড’, মিলবে ভর্তুকি-ঋণসহ নানা সুবিধা

রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১

বাঘায় রেড ক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে ৩ দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি: নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার

রাজশাহীতে পরিবেশ, কৃষি জমি করার দাবিতে মানববন্ধন

রাজশাহীতে বিদেশি টাকার ছত্রছায়ায় টিকটকার রাজিয়ার মাদক সাম্রাজ্য!

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial